ভারতে প্রথম রুই ও কাতলার স্বাদে ক্যাট ফুড লঞ্চ করল WHISKAS®️

ভারতের অন্যতম বিশ্বস্ত ক্যাট ফুড ব্র্যান্ড WHISKAS®️, বিড়ালদের জন্য নিয়ে এলো তাদের একদম নতুন ‘ইন্ডিয়ান ফিশ রেঞ্জ’। ভারতীয় পরিবারগুলোতে সবচেয়ে জনপ্রিয় ও বহু ব্যবহৃত দুটি মাছ রুই ও কাতলার স্বাদের অনুপ্রেরণায় এই বিশেষ রেঞ্জটি তৈরি করা হয়েছে। মুম্বই ও কলকাতার সমুদ্রতীরে ‘ক্যাচ অব দ্য ইয়ার’ ট্যাগলাইনে এই ক্যাম্পেইন শুরু হয়।
WHISKAS®️-এর সিগনেচার ‘ক্রাঞ্চি ক্রিমি ইয়ামি পকেটস™️’ ভেরিয়েন্টের ধাচে তৈরি এই নতুন পণ্য বিড়ালদের ১০০% সম্পূর্ণ ও সুষম পুষ্টি নিশ্চিত করে। ‘22feet’ দ্বারা পরিকল্পিত এই ক্যাম্পেইনের ব্র্যান্ড ফেস হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও বিড়ালপ্রেমী ম্রুনাল ঠাকুর।
ভারতীয়রা ঘরোয়াভাবে বিড়ালকে মাছ খাওয়ালেও, সাধারণ ঘরে রান্না করা মাছে বিড়ালে জন্য দৈনন্দিন প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজের সঠিক ভারসাম্য বজায় রাখতে পারে না। সেই অভাব পূরণ করতেই এই বিজ্ঞানসম্মত প্যাকড খাবার আনা হয়েছে। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে মুম্বই ও কলকাতার জনপ্রিয় কিছু এলাকায় ‘ক্যাচ অফ দ্য ইয়ার’ ট্যাগলাইনে এক বিশাল টিজার অ্যাক্টিভেশন করা হয়।
লঞ্চ প্রসঙ্গে ম্রুনাল ঠাকুর বলেন, “বিড়ালপ্রেমী হিসেবে আমি জানি ওরা মাছ পছন্দ করে। WHISKAS®️-এর এই নতুন রেঞ্জটি বিড়ালদের প্রিয় স্বাদের সঙ্গে সঠিক পুষ্টির এক দারুণ মেলবন্ধন।”
মার্স পেট নিউট্রিশন-এর চিফ মার্কেটিং অফিসার আয়েশা হুডার বক্তব্য, “রুই ও কাতলার পরিচিত স্বাদের সঙ্গে আমাদের গ্লোবাল পুষ্টিবিজ্ঞানের সংমিশ্রণে আমরা এমন একটি প্রোডাক্ট তৈরি করেছি যা বিড়ালের সুষম পুষ্টির চাহিদা মেটাবে এবং পেটস প্যারেন্টসদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।”
‘22feet’-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর শ্যাম নায়ার যোগ করেন, “মুম্বই বা কলকাতার ভিত্তিতে রুই কাতলার আঞ্চলিক নাম আলাদা হলেও, বিড়ালকে ভালোবেসে এসব মাছ খাওনোর আবেগ সবক্ষেত্রেই এক। আমরাএ এখানে সেই অনুভূতিকেই তুলে ধরেছি।”
এই নতুন WHISKAS®️ ইন্ডিয়ান ফিশ রেঞ্জটি এখন ভারতের সমস্ত প্রধান রিটেইল স্টোর এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।