অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে শিলিগুড়ি পুরনিগমে (এসএমসি) তুমুল বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে পুরনিগম চত্বরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।বিক্ষোভকারী মহিলাদের দাবি, সরকার নির্দেশিত সমস্ত শর্ত পূরণ করে নির্দিষ্ট নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তাঁদের প্রাপ্য ভাতা মেলেনি।আবেদনের স্ট্যাটাস জানতে এসে অসন্তোষবিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের নিজেদের আবেদনপত্রের বর্তমান স্থিতি (স্ট্যাটাস) জানতে তাঁরা শুক্রবার পুরনিগমে গিয়েছিলেন। কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকে কোনো সহযোগিতা মেলেনি। উল্টে তাঁদের নিজস্ব বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।ক্ষুব্ধ মহিলারা পুরনিগমের ‘উত্তরণ, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ’ বিভাগে সরাসরি ঢুকে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের স্পষ্ট দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁরা দিনের পর দিন এই সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন, তার সঠিক ও স্পষ্ট জবাব পুর কর্তৃপক্ষকে দিতে হবে। অবিলম্বে বকেয়া সমস্যার সমাধান না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
Related Posts
আলুর বস্তার আড়ালে ১৯ টি মহিষ উদ্ধার
নাকা চেকিংয়ের সময় খড়িবাড়ী থানার পুলিশের বড়সড় সাফল্য। আলু বহনের আড়ালে বেআইনিভাবে গরু-মহিষ পাচারের ছক বানচাল করল পুলিশ। মঙ্গলবার (২৫…
Share this:
পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালু হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায়
মহিলা নিরাপত্তার লক্ষ্যে পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালানো সহ দুরপাল্লার বাসে ১০০ শতাংশ সিসিটিভি ক্যামেরা রাখার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ…
Share this:
যুব ভারতী আরোও একটি এম্বুলেন্স পরিশেবা চালু করলো
দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজে যুক্ত শিলিগুড়ি গেট বাজার যুব ভারতী।বর্তমানে মানুষের সেবার স্বার্থে ক্লাবের সম্পুর্ণ ভবনই প্রায় উৎসর্গ করেছে রোগী…
