দেশপ্রেমের আবহে মালদা জেলা প্রশাসনিক ভবনে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। সকাল ৯টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মালদা জেলা শাসক রাজনবীর সিং কাপুর।

পতাকা উত্তোলনের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করেন এবং স্বাধীনতা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

প্রশাসনিক ভবন চত্বরজুড়ে দেশপ্রেমের আবহ ও উৎসবমুখর পরিবেশ গড়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি বহু কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব ও উত্তরোত্তর উন্নয়নের প্রতি সকলকে দায়বদ্ধ থাকার আহ্বান জানানো হয়।