গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার দিন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘক্ষনের চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই দোকানের বেশিরভাগ জিনিসপত্র। ওই দোকানের মালিক জানিয়েছেন, ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Related Posts
শিলিগুড়িতে দুলালী ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের বারোগড়িয়া গ্রামের দুলালী ফরেস্টে। এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি…
Share this:
ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় ফ্রিজ ফেটে ভস্মীভূত বাড়ি
ফ্রিজ ফেটে আগুন। ভস্মীভূত গৃহস্থ বাড়ি। অগ্নিদগ্ধ দশম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার ব্লকের কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের…
Share this:
হোটেলে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দুর্গাপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় ল কলেজের সামনে একটি ছোট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায়…
