ফের বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে গরু পাচারের আগে কুড়িটি গরুসহ গ্রেপ্তার এক পাচারকারী।জানা যায় গতকাল গভীর রাতে বিধান নগর থানার পুলিশ বিধাননগর মুরালিগঞ্জ এলাকায় নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন একটি দশ চাকা ট্রাককে আটক করে এবং লরির ভেতর তল্লাশি করতেই উদ্ধার হয় 20 টি গরু, গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে গাড়ির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে লরি ভর্তি গরু খোয়ারে পাঠানো হয় এবং দশ চাকা লরি গাড়িটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় যাই ধৃত ব্যাক্তির নাম আমানুর হক আসামের গৌরীপুরের বাসিন্দা, আজ তাকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়।
Related Posts
উচ্চ প্রাথমিকের বাকি ১২০০ বেশি শূন্যপদে নিয়োগ!
কেটে গিয়েছে ১৬ মাসেরও বেশি সময়। উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং বিষয়ে কিছুই জানা যায়নি। নীরব রাজ্য সরকার। যদিও…
Share this:
নিয়ম ভাঙায় হোমগার্ডকে ঘিরে বিক্ষোভ, শেষ পর্যন্ত পুলিশেরই কাটতে হল চালান
সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র…
Share this:
বানারহাটে কলেজের পাশে ঠাঁয় দাঁড়িয়ে হাতির দল, সাময়িকভাবে বন্ধ থাকল জাতীয় সড়ক
কলেজের প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে শাবক সহ প্রায় ১৬ টি হাতির একটি দল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট…
