করোনাকাল থেকেই বন্ধ উত্তর দিনাজপুর জেলার শিশু শ্রমিকদের পঠন পাঠনের স্কুল। আর এর জেরে বিপাকে পড়েছেন শিশু শ্রমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উত্তর দিনাজপুর জেলায় মোট ৩৯ টি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলে চারজন শিক্ষক শিক্ষিকা ও একজন ভোকেশনাল ট্রেনার রয়েছে। মোট পাঁচজনের দায়িত্বে এই বিদ্যালয়গুলি চলে বিভিন্ন এলাকায়। শ্রমিকদের পঠন-পাঠন করানো হতো ন্যাশনাল স্পেশাল চিল্ড্রেন প্রজেক্ট এর মাধ্যমে। করোনা আবহে লকডাউনের সময় থেকেই এই স্কুলগুলি বন্ধ হয়ে যায়। বারবার জেলা শাসককে জানানোর পরেও জেলা শাসক কোনো উদ্যোগ নেয়নি স্কুলগুলি চালু করার। আজ সেই চাকরিহারা প্রায় ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা জেলা শাসকের দ্বারস্থ হন এবং জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন তারা।
Related Posts
কালিম্পঙের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস
মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিম্পঙের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন যুব কল্যাণ ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস। এদিন বাগডোগরা বিমানবন্দরে…
Share this:
৩২১ বিজেপি কর্মীর পরিবারের জন্য চাকরির ঘোষণা, পুনর্বাসনের বার্তাও দিলেন শুভেন্দু
আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তারই মধ্যে নির্বাচনী প্রচারে ফলতায় পৌঁছলেন…
Share this:
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সচেতনতার বার্তা, পুলিশের পদযাত্রা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা গড়ে তুলতে শুক্রবার বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করল ইসলামপুর পুলিশ জেলা। ইসলামপুর থানার প্রাঙ্গণ থেকে শুরু…
