বেন্টলে ইনোভেশন ডে-তে কলকাতায় এআই-চালিত পরিকাঠামোগত উদ্ভাবন নিয়ে এল বেন্টলে সিস্টেমস

ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার কোম্পানি বেন্টলে সিস্টেমস, ইনকরপোরেটেড (ন্যাসডাক: বিএসওয়াই) সম্প্রতি ‘বেন্টলে ইনোভেশন ডে কলকাতা’র আয়োজন করে। এই ইভেন্টে পরিকাঠামো খাতের শীর্ষস্থানীয় ব্যক্তি, প্রকৌশলী, পরামর্শদাতা, ঠিকাদার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা একত্রিত হন। তাঁরা আলোচনা করেন কীভাবে এআই, ডিজিটাল ইঞ্জিনিয়ারিং এবং কানেকটেড ডেটা পুরো জীবনচক্রজুড়ে পরিকাঠামো পরিকল্পনা, ডিজাইন, নির্মাণ ও পরিচালনার পদ্ধতিকে বদলে দিচ্ছে।

বিশ্বব্যাপী সমাদৃত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সলিউশন ‘স্টাড’ (STAAD)-এর সঙ্গে কলকাতার একটি অনন্য সংযোগ রয়েছে। এই বিষয়টি তুলে ধরার পাশাপাশি ইভেন্টে ভারত থেকে বিশ্বমঞ্চে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এগিয়ে যাওয়ার গল্পকেও উদযাপন করা হয়। মূলত ভারতেই তৈরি হওয়া ‘স্টাড’ আজ বিশ্বব্যাপী গৃহিত একটি সমাধানে পরিণত হয়েছে। এটি এখন বেন্টলে-এর পরিকাঠামো প্রকৌশল বা ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং পোর্টফোলিওর একটি অংশ, যা বিশ্বের অত্যন্ত জটিল কিছু পরিকাঠামো প্রকল্পে কাজ করা পেশাদারদের সহায়তা করে আসছে।

এআই এবং ইঞ্জিনিয়ারিং ডেটার মেলবন্ধন কীভাবে পেশাদারদের আরও ভালোভাবে, বুদ্ধিদীপ্ত উপায়ে এবং দ্রুত কাজ করতে সাহায্য করছে, তা এই ইভেন্টে দেখানো হয়। বেন্টলে-এর লেটেস্ট প্রযুক্তিগত অগ্রগতি যেমন, এআই-এনাবেলড ওয়ার্কফ্লো এবং মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) ক্ষমতা ইঞ্জিনিয়ারদের আরও সহজভাবে প্রকল্পের তথ্যের সঙ্গে যুক্ত হতে, পুনরাবৃত্তিমূলক কাজ দ্রুত শেষ করতে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর জন্য প্রয়োজনীয় নির্ভুলতা বজায় রেখে আরও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বেন্টলে সিস্টেমস-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নির্বাহী কমলাকান্ত তিরুভাদি বলেন, “স্টাড-এর মাধ্যমে বেন্টলে-এর ইঞ্জিনিয়ারিং যাত্রায় কলকাতা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এই শহর থেকেই জন্ম নেওয়া এই প্রযুক্তি আজ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এর এই বিবর্তনই প্রমাণ করে যে ভারত সারা বিশ্বকে কী পরিমাণ ইঞ্জিনিয়ারিং প্রতিভা ও উদ্ভাবন উপহার দিচ্ছে। আজ আমরা সেই যাত্রার পরবর্তী অধ্যায় দেখতে পাচ্ছি, যেখানে এআই পেশাদারদের সম্পূর্ণ নতুন উপায়ে ইঞ্জিনিয়ারিং ডেটার সঙ্গে কাজ করতে সাহায্য করছে। আমাদের লক্ষ্য হলো ইঞ্জিনিয়ারদের আরও সৃজনশীল, দ্রুত এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে সক্ষম করে তোলা যাতে তাঁরা পরিকাঠামোর পুরো জীবনচক্র বা লাইফসাইকেল জুড়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে বিশ্বস্ত ইঞ্জিনিয়ারিং ডেটার পাশাপাশি এআই-এর ব্যবহার করতে পারেন।”

বেন্টলে ইনোভেশন ডে কলকাতা ইভেন্টে আরও জোর দিয়ে বলা হয় যে, একক কোনো ক্ষেত্র বা বিচ্ছিন্ন প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতের পরিকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। স্ট্রাকচারাল ও জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে পরিবহন, জল, জ্বালানি এবং শহুরে পরিকাঠামো সব ক্ষেত্রেই জটিল প্রকল্পগুলোতে এখন সংযুক্ত ডিজিটাল ওয়ার্কফ্লো-র প্রয়োজন হয়, যা বিভিন্ন ক্ষেত্রের ডেটা, মডেল এবং দক্ষতাকে এক জায়গায় নিয়ে আসে।

ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সমাধানের পোর্টফোলিওর মাধ্যমে বেন্টলে পেশাদারদের এই ওয়ার্কফ্লোগুলোকে সংযুক্ত করতে এবং পরিকাঠামো সম্পদগুলোর একটি সমন্বিত রূপ তৈরি করতে সহায়তা করে। ডিজিটাল টুইন, কানেকটেড ডেটা এনভায়রনমেন্ট, রিয়েলিটি মডেলিং, এআই-সহায়তাযুক্ত ইঞ্জিনিয়ারিং এবং উন্নত সিমুলেশন—সংস্থাগুলোকে বিচ্ছিন্ন প্রকল্প পদ্ধতি থেকে বেরিয়ে আরও সংযুক্ত ও বুদ্ধিদীপ্ত উপায়ে পরিকাঠামো বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে।

কলকাতার এই আয়োজনের পর বেন্টলে সিস্টেমস দিল্লির অনুষ্ঠানের মাধ্যমে তাদের ইনোভেশন ডে সিরিজ চালিয়ে যাবে। সেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার-এর ভবিষ্যৎ নির্ধারণকারী উদীয়মান প্রযুক্তি ও সেরা অনুশীলনগুলো অন্বেষণ করতে পরিকাঠামো খাতের স্টেকহোল্ডার