ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালন জলপাইগুড়িতে।আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ধুপগুড়িতে। শনিবার ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের পাহারপুরগ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনি সহ বিভিন্ন এলাকায় বিজেপি নেতাকর্মীরা দলীয় পতাকা উত্তোলন সহ পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ৩৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করেন।আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে জলপাইগুড়ির ধুপগুড়িতে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে নরেন্দ্র মোদি জলপাইগুড়িতে আসছেন। খুশি বিজেপি নেতাকর্মীরা। বিপুল ভোটে জয়ী হবেন প্রার্থী এমনটা আশা করছেন তারা।
Related Posts
সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা জলপাইগুড়ি শহর
আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ।আর এই দিনে প্রতিবারের মতো এবারও জাঁকিয়ে শীত পরল জলপাইগুড়ি জেলা জুড়ে।…
Share this:
চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় আতঙ্কমুক্ত চা বাগানের শ্রমিকরা
কয়েকদিন আগে চিতাবাঘের হানায় আহত হয়েছিলেন এক চা শ্রমিক। চিতাবাঘ বন্দি করতে চা বাগানে ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা।…
Share this:
জঙ্গল সাফারি বন্ধ থাকায় ডায়না সেতুর উপর হাতি দেখতে ছুটে আসে পর্যটকরা
জঙ্গল সাফারি বন্ধ রয়েছে তাতেকি ? নাগরাকাটার ডায়না সেতু থেকেই হাতির দেখার জন্য পর্যটকরা ভীড় জমাচ্ছে প্রতিদিন। বর্তমানে ডায়না সেতুই…
