জীবাণুর বিরুদ্ধে ১০ গুণ বেশি সুরক্ষার দাবি, নতুন হ্যান্ডওয়াশ ডেটলের

হাতের পরিচ্ছন্নতা ও জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা আরও সহজ করতে নতুন ‘ডেটল অরিজিনাল ফোমিং হ্যান্ডওয়াশ’ বাজারে আনল ডেটল। সংস্থার জনপ্রিয় অরিজিনাল হ্যান্ডওয়াশ এবার উন্নত ফোমিং ফর্ম্যাটে পাওয়া যাবে, যাতে থাকছে ডেটল অরিজিনালের পরিচিত সুগন্ধ।

ডেটলের মতে, হাত ধোয়া নিয়ে সচেতনতা বাড়লেও বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিকভাবে হাত পরিষ্কার করা এখনও চ্যালেঞ্জ। অনেকেই পর্যাপ্তক্ষণ হাত না ঘষায় হ্যান্ডওয়াশ হাতের সব অংশে পৌঁছয় না। এই সমস্যা দূর করতে নতুন ফোমিং হ্যান্ডওয়াশ তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, এর ফোম হাতের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং সাধারণ তরল হ্যান্ডওয়াশের তুলনায় জীবাণুর বিরুদ্ধে ১০ গুণ বেশি সুরক্ষা দেয়।

রেকিটের দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক বিপণন অধিকর্তা গুনতাস মুদগল বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলি ডেটল অরিজিনালের উপর আস্থা রেখেছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হাতের সব অংশ ঠিকমতো পরিষ্কার না হওয়ার সমস্যা দূর করতে উন্নত ফোমিং ফর্ম্যাট আনা হয়েছে। ডিজিটাল প্রচার ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে অংশীদারির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে এই পণ্যের সুবিধা পৌঁছে দেওয়া হবে।

প্রচারের জন্য ভারতের বিভিন্ন প্রান্তের বড়, মাঝারি ও ছোট কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যৌথভাবে সাতটি আঞ্চলিক ভাষায় প্রচার চালাচ্ছে সংস্থা। জনপ্রিয় ডিজিটাল নির্মাতা ধরনা দুর্গা ও সুকৃতিও এই প্রচারে অংশ নিয়েছেন। তাঁদের মাধ্যমে নতুন ফোমিং হ্যান্ডওয়াশের ব্যবহার, পরিষ্কারের সুবিধা ও জীবাণু সুরক্ষার বিষয়টি তুলে ধরা হচ্ছে। টেলিভিশন, ডিজিটাল মাধ্যম এবং ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে দেশজুড়ে প্রচার চালানো হবে। ২৫০ মিলিলিটারের পাম্প বোতলে নতুন ডেটল অরিজিনাল ফোমিং হ্যান্ডওয়াশের বিশেষ প্রাথমিক মূল্য রাখা হয়েছে ১০৯ টাকা।