ড্রিম টেকনোলজি ভারতীয় বাজারে তাদের নতুন ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট ভ্যাকুয়াম লঞ্চ করেছে। এটি শক্তিশালী ২৫,০০০Pa সাকশন এবং ইন্টেলিজেন্ট মপ-এক্সটেন্ড প্রযুক্তির সাহায্যে ঘর পরিষ্কারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে দেবে। আধুনিক ভারতীয় পরিবারের কথা মাথায় রেখে তৈরি এই ডিভাইসটির দাম রাখা হয়েছে ৫২ হাজার ৯৯৯ টাকা। ১ অগাস্ট থেকে এটি অ্যামাজন, ড্রিম ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, ক্রোমা এবং নির্বাচিত রিটেল স্টোরে পাওয়া যাবে। ড্রিম ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু শর্মা বলেন, “ভারতীয় পরিবারে স্মার্ট জীবনযাত্রার চাহিদা ক্রমশ বাড়ছে। ড্রিম ডি৩০ আল্ট্রা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ইউজাররা দৈনন্দিন ঘরের কাজে কম সময় দিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজে বেশি মনোযোগ দিতে পারেন।”
ড্রিম ডি৩০ আল্ট্রা রোবট ভ্যাকুয়ামের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৭৫ দিনের হ্যান্ডস-ফ্রি ডাস্ট কালেকশন, যার ৩.২ লিটার ডাস্ট ব্যাগযুক্ত অটোমেটিক বেস স্টেশন টানা ৭৫ দিন পর্যন্ত ময়লা সংগ্রহ করতে পারে। এতে রয়েছে শক্তিশালী ২৫,০০০Pa ভরম্যাক্স সাকশন, যা ধুলোবালি ও পোষা প্রাণীর লোম সহজেই পরিষ্কার করতে সক্ষম। এর উন্নত মপ-এক্সটেন্ড প্রযুক্তি ঘরের প্রতিটি কোণ নিখুঁতভাবে পরিষ্কার করতে সাহায্য করে। পাশাপাশি, ১০.৫ মিমি ইন্টেলিজেন্ট মপ লিফট কার্পেট শুকনো রাখতে স্বয়ংক্রিয়ভাবে মপ প্যাড ওপরে তুলে নেয়। ঘরের নিখুঁত ম্যাপিং এবং বাধা এড়িয়ে চলার জন্য রয়েছে স্মার্ট পাথফাইন্ডার নেভিগেশন।
এছাড়া এসক্লিন ড্রাইবোর্ড ওয়াশবোর্ড অটোমেটিক মপ ধোয়ার কাজ অত্যন্ত সহজ করে তোলে এবং ৫২০০mAh ব্যাটারি দ্রুত চার্জিংয়ের পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যাকআপের সুবিধা দেয়। ১ বছরের ওয়ারেন্টি এবং ভারতের ১৬০টিরও বেশি শহরে উপলব্ধ আফটার সেলস সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে এই ডিভাইসটি গ্রাহকদের এক উন্নত ও ঝঞ্ঝাটহীন হোম ক্লিনিং অভিজ্ঞতা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
