ড্রিম টেকনোলজির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স খাতের শীর্ষস্থানীয় গ্লোবাল ব্র্যান্ড ‘ড্রিম টেকনোলজি’ ফুটবল জগতের কিংবদন্তি খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একটি ঐতিহাসিক গ্লোবাল পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই চুক্তিটি ড্রিম-এর আন্তর্জাতিক যাত্রায় একটি বড় মাইলফলক, যা বিশ্বসেরা ক্রীড়াবিদদের শৃঙ্খলা এবং ব্র্যান্ডটির প্রযুক্তিগত অথেনটিসিটির মেলবন্ধন ঘটিয়েছে। হাই-স্পিড মোটর প্রযুক্তি এবং এআই চালিত সিস্টেমে ধারাবাহিক সাফল্যের পর, এই চুক্তিটি ড্রিম-এর গ্লোবাল অবস্থানকে আরও শক্তিশালী করবে। এই যৌথ প্রয়াসের মূল ভিত্তি হলো পারফরম্যান্সের শ্রেষ্ঠত্ব এবং সীমানাহীন পারস্পরিক প্রতিশ্রুতি।

এই পার্টনারশিপ প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, “আমি সবসময় এমন পার্টনার খুঁজি যারা কঠোর পরিশ্রম ও শ্রেষ্ঠত্বের মূল্য বোঝে। ড্রিম এমন একটি ব্র্যান্ড যা উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনকে সহজ ও উন্নত করে। আমি এই পরিবারের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।” এই সহযোগিতার মূল মন্ত্র হলো ‘ড্রিম টু উইন’, যা একটি বিজয়ী মানসিকতা এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে স্মার্ট লিভিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। ড্রিম-এর গ্লোবাল প্রেসিডেন্ট কলম চ্যাং জানান, এটি কেবল স্পনসরশিপ নয়, বরং একটি শক্তিশালী কৌশলগত জোট। ড্রিম টেকনোলজি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু শর্মা যোগ করেন, “শৃঙ্খলা এবং প্রযুক্তির মেলবন্ধনে জীবনযাত্রার মান উন্নত করাই আমাদের লক্ষ্য।”

এই চুক্তির অধীনে রোনাল্ডো ড্রিম-এর স্মার্ট ইকোসিস্টেমের প্রচার করবেন, যার মধ্যে রয়েছে, ইনডোর ও আউটডোর স্মার্ট ক্লিনিং, স্মার্ট মেজার অ্যাপ্লায়েন্সেস, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, স্মল কিচেন অ্যাপ্লায়েন্সেস ইত্যাদি। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://in.dreametech.com/