নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে গেল ডাম্পার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আমবাড়ি-গজলডোবা তিস্তা ক্যানেলের মিলনপল্লী সংলগ্ন এলাকায়।অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক এবং সহকারী চালক।জানা গিয়েছে, এদিন ভোরে একটি ডাম্পার আমবাড়ির দিক থেকে গজলডোবার দিকে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ে যায় গাড়িটি।কোনভাবে প্রাণে বাঁচেন গাড়ির চালক এবং সহকারী চালক।খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Related Posts
মহকুমা হাসপাতালে রোগীর মৃ*ত্যু ঘিরে উ*ত্তেজনা!
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের…
Share this:
আমবোঝাই ট্রাক উল্টে রাস্তায় ছড়াল হিমসাগর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
জামাইষষ্ঠীর ঠিক আগে হিমসাগর আম নিয়ে যেন হরির লুঠের ছবি ধরা পড়লো ধূপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ এর সড়কে। মঙ্গলবার একটি…
Share this:
শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে
সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো। জেলার বালুরঘাট, তপন, কুমারগঞ্জ, কুশমণ্ডি সহ প্রতিটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ…
