কালিয়াচকে বি*স্ফোরণ, আ*হত একই পরিবারের ৭ জন

মালদার কালিয়াচকে বিস্ফোরণে একই পরিবারের চার নাবালকসহ সাতজন আহত হয়েছেন। বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের সাতজন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে গ্যাস সিলিন্ডার নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।