যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। মাহে ক্লাসের অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তথা ASW-SWC-র দ্বিতীয় যুদ্ধজাহাজ INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল।
নৌবাহিনীর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল এপি সিং। পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বৎসায়নও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও, ভারতীয় নৌবাহিনীর অন্যান্য উচ্চ আধিকারিক থেকে শুরু করে, কোচিন শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধি এবং প্রাক্তন সেনা আধিকারিকরাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যুদ্ধজাহাজটির ৮০ শতাংশেরও বেশি দেশীয় যন্ত্রাংশ দিয়ে তৈরি: উল্লেখ্য যে, কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত INS মালভান যুদ্ধজাহাজটি আধুনিক নৌ-জাহাজ নির্মাণ ও ডিজাইনের ক্ষেত্রে ভারতের ‘আত্মনির্ভর ভারত’ লক্ষ্যের একটি প্রধান উদাহরণ। ৮০ শতাংশেরও বেশি দেশীয় যন্ত্রাংশ দিয়ে নির্মিত এই যুদ্ধজাহাজের ডিজাইন, নির্মাণ এবং ইন্টিগ্রেশনের বিষয়টি দেশের ক্রমবর্ধমান দক্ষতার প্রমাণ দেয়।
