মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক শিলান্যাস, উৎসাহে মুখর শিলিগুড়ি

আগামী শুক্রবার শিলিগুড়িতে  মমহাকাল মহাতীর্থ ধামের শুভ শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৎপরতা তুঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হতে চলা এই ঐতিহাসিক অনুষ্ঠানের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলি।

মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—সবকিছুই চলছে চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়িবাসীর মধ্যে ইতিমধ্যেই উৎসাহ ও উদ্দীপনার আবহ, মহাকাল তীর্থ ধামকে ঘিরে নতুন এক ধর্মীয় ও সাংস্কৃতিক অধ্যায়ের সূচনার অপেক্ষায় শহর।