২০২৫-২৬ শিক্ষাবর্ষে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন (SOF)-এর পরীক্ষায় ৭২টি দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর পাশাপাশি হুগলি ২৯ হাজারেরও বেশি পড়ুয়া অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জনের মধ্য দিয়ে জেলার মুখ উজ্জ্বল করলো।
সেরা পারফর্মারদের মধ্যে বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুল-এর দ্বিতীয় শ্রেণির ছাত্র অর্শভ সামন্ত আন্তর্জাতিক ম্যাথেমেটিক্স অলিম্পিয়াড (IMO)-এ এবং সারদা বিদ্যাপীঠ-এর চতুর্থ শ্রেণির ছাত্র সৌরাশিষ রায় আন্তর্জাতিক কম্পিউটার সায়েন্স অলিম্পিয়াড (ICSO)-এ আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতেছে।
এছাড়া, বিড়লা ওপেন মাইন্ডস ইন্টারন্যাশনাল স্কুল-এর দ্বিতীয় শ্রেণির ছাত্র দিয়ান দাস আন্তর্জাতিক জেনারেল নলেজ অলিম্পিয়াড (IGKO)-এ আন্তর্জাতিক স্তরে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছে। এই অসামান্য সাফল্যের জন্য তাদের ‘Certificate of Outstanding Performance’ প্রদান করা হয়।
এই সাফল্য সম্পর্কে SOF-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মহাবীর সিং বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের SOF অলিম্পিয়াড তরুণ মেধাকে উৎকর্ষের পথে এগিয়ে যেতে এবং সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তুলতে অনুপ্রাণিত করছে। হুগলির পড়ুয়াদের এই অসাধারণ সাফল্য তাঁদের নিষ্ঠা, অধ্যবসায় এবং বিদ্যালয়গুলির শক্তিশালী শিক্ষাব্যবস্থার প্রতিফলন।
