শিলিগুড়িতে ৭৩তম এভারেস্ট ডে পালন, তেনজিং নোরগে শেরপার প্রতি শ্রদ্ধা নিবেদন

৭৩তম এভারেস্ট ডে পালন করা হলো শিলিগুড়িতে। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপা-র মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করে শিলিগুড়ি পুরনিগম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তেনজিং নোরগের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও খাদা পরিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর উপস্থিত অন্যান্য অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরাও মহান এই পর্বতারোহীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন তেনজিং নোরগে শেরপা। তাঁর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর এই দিনটিকে “এভারেস্ট ডে” হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতাতেই এ বছরও শিলিগুড়িতে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।