এবছর অক্ষয় তৃতীয়ার আগে টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড তানিষ্ক ভারতীয় বাজারে নিয়ে এসেছে প্রাকৃতিক রত্নপাথরের গয়নার এক বিশেষ সম্ভার। এই নতুন বিভাগে তানিষ্ক তাদের সাম্প্রতিক কালেকশন ‘হিউস’ লঞ্চ করেছে। এই কালেকশনের গয়না আধুনিকতা, ও নারীদের স্বতন্ত্র পছন্দ ও রুচির কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ভারতের গ্রীষ্মকালীন প্রাণবন্ত রঙ এবং সজীবতার অপর নির্ভর করে ‘হিউস’-এর গয়নাগুলো তৈরি করা হয়েছে। প্রতিটি ডিজাইনে মারকুইস, তাবিজ এবং ক্যাবোচন কাটের রত্নপাথর ব্যবহার করা হয়েছে। ১৮ ক্যারেট সোনায় তৈরি এই কালেকশনে পান্না, অ্যামিথিস্ট, সিট্রিন, ট্যুরমালাইন এবং তানজানাইটের মতো ১০০% প্রাকৃতিক রত্নপাথর ব্যবহার করা হয়েছে।
এই প্রচার অভিযানের মুখ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর সাবলীল আভিজাত্য এবং আধুনিক ব্যক্তিত্ব তানিষ্কের এই রঙিন কালেকশনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তৃপ্তির মতে, ‘হিউস’ কেবল বিশেষ অনুষ্ঠানের জন্য নয়, বরং প্রতিদিনের আত্মপ্রকাশের একটি মাধ্যম।
এই কালেকশনে গয়নার দাম শুরু হচ্ছে মাত্র ৩০,০০০ টাকা থেকে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে তানিষ্ক বিশেষ ছাড়ের কথাও ঘোষণা করেছে। যেখানে সোনার গয়নার মেকিং চার্জ এবং হিরের মূল্যের ওপর ২০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। প্রতি গ্রাম সোনার গয়না কেনায় ফ্ল্যাট ২০১ টাকা ছাড় থাকছে। আর পাবেন পুরনো সোনা বিনিময়ের ক্ষেত্রে ১০০% এক্সচেঞ্জ ভ্যালু।
তানিষ্কের ডিজাইন হেড গরিমা মাহেশ্বরী জানান, এই কালেকশনে রত্নপাথরকে ডিজাইনের প্রাণকেন্দ্র হিসেবে রাখা হয়েছে। স্বচ্ছ দাম এবং লাইফটাইম মেইনটেনেন্সের প্রতিশ্রুতিও দিচ্ছে তানিষ্ক।
