হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইমতিয়াজ কন্য়া ইদার

পরিচালক ইমতিয়াজ আলির মেয়ে ইদা আলির বাগদান সম্পন্ন হল মুম্বইয়ে। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে কৃষ আগরওয়ালের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

গত জুলাইয়ে নরওয়ের মনোরম সমুদ্রসৈকতে ইদাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কৃষ। সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করে ‘ইয়েস’ জানিয়েছিলেন ইদা। এবার মুম্বইয়ে ঘরোয়া আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন তাঁরা।

২২ সেপ্টেম্বর ইদার বাগদানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ইমতিয়াজ আলি। ছবিতে বেবি পিঙ্ক শাড়িতে ইদা এবং কালো শেরওয়ানিতে কৃষকে দেখা যায়। মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে তাঁদের জন্য সকলের আশীর্বাদ প্রার্থনা করেছেন পরিচালক।