আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গ সফর দিয়েই নির্বাচনী প্রচারের সূচনা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলতি সপ্তাহে মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে নকশালবাড়ির নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের মাঠে একটি বড় জনসভায় যোগ দেবেন তিনি।
সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার সভাস্থলে গিয়ে দেখা যায়, জোরকদমে চলছে মঞ্চ নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামোর কাজ। নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে খুঁটিয়ে। এদিন সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয় ও মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে।
