অবৈধ টোটো চলাচলে ক্ষতির অভিযোগ, দ্রুত পদক্ষেপের দাবি চালকদের

টোটো চলাচল বন্ধের দাবিতে ফুলবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন অটোচালকরা। তাদের অভিযোগ, নিয়ম না মেনে টোটো চলাচলের ফলে অটোচালকদের যাত্রী কমে যাচ্ছে এবং জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করে।

অটোচালকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।