নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান এবং তাঁর চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগ তুলে আগামী ১ আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রতিবাদ সভার ডাক দিল নেতাজি বাহিনী। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণস্বাক্ষর অভিযানেরও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্য অরিন্দম সান্যাল জানান, প্রতিবাদ সভার পাশাপাশি জনস্বাক্ষর অভিযান চালানো হবে। সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে একটি স্মারকলিপি তৈরি করা হবে। তিনি জানান, সংগৃহীত স্বাক্ষর-সহ ডেপুটেশন পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনার, দার্জিলিংয়ের জেলাশাসক (ডিএম), পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের কাছে। সংগঠনের দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবমূর্তি ও ইতিহাস বিকৃত করার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার বিরুদ্ধে দেশবাসীকে একজোট হয়ে প্রতিবাদ জানানো প্রয়োজন। সেই উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। নেতাজি বাহিনীর পক্ষ থেকে শিলিগুড়ির সাধারণ মানুষকে প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
Related Posts
ভারতের জয়ে শিলিগুড়িজুড়ে উৎসবের আমেজ
আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পর আনন্দে ফেটে পড়ল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায়…
Share this:
ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে শিলিগুড়িতে WBSEDCL-কে CPI(M)-এর চিঠি
শহরের একাধিক এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-র মিলনপল্লি সেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে চিঠি দিল…
Share this:
আগামীকাল বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর
আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর…
