জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত। এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
জানা গিয়েছে, কলকাতায় অবস্থিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তথা GRSE ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল লঞ্চ করবে। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
ইতিমধ্যেই অনুষ্ঠানটির জন্য পুরোদমে প্রস্তুতি চলছে। আধিকারিকদের মতে, এই জাহাজগুলিতে বিপুল পরিমাণ দেশীয় সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা আত্মনির্ভর ভারত অভিযানকে আরও শক্তিশালী করবে। জানিয়ে রাখি যে, GRSE ভারতীয় নৌবাহিনীর জন্য মোট ৪ টি এই ধরণের অত্যাধুনিক NGOPV যুদ্ধজাহাজ নির্মাণ করছে।
