এবার পরিষেবা মিলবে আরও নতুনভাবে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা।

এবার থেকে চালু হল পিঙ্ক কার্ড। এই কার্ড সাথে থাকলে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। এটি কেবলমাত্র মহিলারাই সরকারের তরফে এই সুযোগ পাবেন। অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুযোগ দেওয়া হচ্ছে।

মহিলাদের পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, ভোটার কার্ড এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে হবে। ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। সরকারি এসি বাস, ভলভো বাস, এমনকী এক্সপ্রেস বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাচ্ছে।