ওয়ার্কিং, গ্রোয়িং, থ্রাইভিং: আর্লি ব্রেস্ট ক্যান্সার মোকাবিলার ৫টি উপায়

প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় হওয়ার পর আপনার সামনে এক অনিশ্চয়তার ঢেউ নেমে আসতে পারে। চিকিৎসার উদ্বেগের পাশাপাশি অনেক নারীর মাথায় এসব চিন্তা ঘোরপাক করে, যেমন, ক্যান্সার কি আবার ফিরে আসবে, জীবন কি কখনো আবার স্বাভাবিক হবে, চিকিৎসার পর কাজ, পারিবারিক দায়িত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা কি কোনওভাবে প্রভাবিত হবে, ইত্যাদি।
ক্যান্সার ফিরে আসার আশঙ্কা অবশ্যই একটি বাস্তব উদ্বেগ, তবে কখনও কখনও এই ঝুঁকি ৫০% পর্যন্ত বেশি হতে পারে, তবুও ব্রেস্ট ক্যানসার চিকিৎসার আধুনিক ও উন্নত প্রযুক্তি আর্লি ব্রেস্ট ক্যান্সার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা ক্রমশ আরও বেশি পার্সোনালাইজড হয়ে উঠছে, যা নারীদের ক্যান্সার ফিরে আসার ঝুঁকি থেকে রেহাই দিচ্ছে, পাশাপাশি কর্মজীবন চালিয়ে যেতে, প্রিয়জনদের যত্ন নিতে এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জন করতে সাহায্য করছে।
কলকাতা নারায়ণা হেলথ-এর মেডিকেল অঙ্কোলজি বিভাগের হেড অ্যাকাডেমিকস ড. এম. ভি. চন্দ্রকান্ত বলেন, “আর্লি ব্রেস্ট ক্যানসারের চিকিৎসা কেবল রোগ নিরাময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর উদ্দেশ্য হলো ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমানো এবং সেই সঙ্গে রোগীদের জীবনযাত্রার মান বজায় রাখতে সাহায্য করা। ডায়াগনস্টিকস এবং চিকিৎসার অগ্রগতি এখন আরও বেশি পার্সোনালাইজড ও রিস্ক-অ্যাডাপ্টেড পদ্ধতি গ্রহণের সুযোগ করে দিয়েছে। এর ফলে প্রতিটি রোগীর রোগের জীববিজ্ঞান এবং ব্যক্তিগত ঝুঁকির কথা মাথায় রেখে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা সম্ভব হচ্ছে। সমানভাবে গুরুত্বপূর্ণ হলো তথ্যসমৃদ্ধ আলোচনা এবং দীর্ঘমেয়াদী সারভাইভারশিপ কেয়ারের মাধ্যমে রোগীদের ক্ষমতায়ন, এতে তাঁরা আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন এবং চিকিৎসার পর একটি সুস্থ ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন।”
তাই, সঠিক পরামর্শ মেনে পার্সোনালাইজড চিকিৎসা নিন, পার্শ্বপ্রতিক্রিয়ার প্রাথমিক নিয়ন্ত্রণ এবং উন্নত থেরাপির মাধ্যমে ক্যান্সার ফিরে আসার ঝুঁকি কমান, পাশাপাশি আপনার জীবনের লক্ষ্যগুলোর সঙ্গে মিল রেখে চিকিৎসার পরিকল্পনা করুন।