বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় বাইকের নতুন সংস্করণ Passion+ Disc লঞ্চ করার কথা ঘোষণা করেছে। নিত্যদিন যারা যাতায়াত করেন, তাদের জন্য এ এক আধুনিক ও প্রযুক্তি-নির্ভর যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে। এই স্টাইলিশ ভেরিয়েন্টটির দিল্লিতে এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৮৪,১২৮ টাকা। পারফরম্যান্সের দিক থেকে বাইকটিতে রয়েছে হিরো-র নির্ভরযোগ্য ১০০ সিসি BS-VI এবং OBD-2 কমপ্লায়েন্ট ইঞ্জিন। এটি ৮০০০ আরপিএম-এ ৫.৯ কিলোওয়াট পাওয়ার এবং ৬০০০ আরপিএম-এ ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। হিরোর নিজস্ব পেটেন্ট করা i3S বা আইডল স্টপ-স্টার্ট সিস্টেম প্রযুক্তির সুবিধাসহ এই বাইকটি প্রতি লিটারে ৭১ কিমি মাইলেজ দিতে সক্ষম।
রাইডারদের বাড়তি নিরাপত্তা দিতে এই মডেলে যুক্ত করা হয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, যা যেকোনও পরিস্থিতিতে কার্যকরী ব্রেকিং সুবিধা দেয়। এছাড়া এই সেগমেন্টে প্রথমবার দেওয়া হয়েছে একটি শক্তিশালী এলইডি প্রজেক্টর হেডল্যাম্প। বাইকটিতে একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যার মধ্যে রয়েছে কল এবং এসএমএস অ্যালার্ট সহ ব্লুটুথ কানেক্টিভিটি, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং ইঞ্জিন কাট-অফ সেফটি ফিচার ইত্যাদি।
আরাম ও ডিজাইনের দিক থেকেও একে দারুণ লুক দেওয়া হয়েছে। দীর্ঘ বা স্বল্প দূরত্বের যাতায়াতকে আরামদায়ক করতে এতে রয়েছে আরামদায়ক আসন, ইউএসবি চার্জিং পোর্ট এবং প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটি ইউটিলিটি কেস। নতুন ‘প্যাশন+ ডিস্ক’ বাইকটি ৪টি আকর্ষণীয় ডুয়াল-টোন রঙে হেভি গ্রে, নেক্সাস ব্লু, ডার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রে এবং পার্ল রেড শেডে দেশজুড়ে হিরো মোটোকর্পের শোরুমে পাওয়া যাচ্ছে।
