শিলিগুড়ি পুরসভায় বিজেপির কো-অর্ডিনেটরদের ‘দাদাগিরি’, সরব সিপিএম

শিলিগুড়ি পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ করা হয়েছে।

এই ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, বিজেপির কো-অর্ডিনেটররা পুরসভার কাজকর্মে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছেন এবং কার্যত দাদাগিরি দেখাচ্ছেন।

সিপিএম নেতাদের দাবি, পুরসভার প্রশাসনিক কাজের পরিবর্তে কো-অর্ডিনেটররা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ এবং প্রভাব খাটানোর বিষয় কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে সিপিএম।

পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ফের ঘটলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুরসভা পরিচালনায় প্রশাসক ব্যবস্থা এবং বিজেপির কো-অর্ডিনেটরদের ভূমিকা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।