আর্থিক সাক্ষরতায় ইন্ডিয়ান ব্যাংক

ইন্ডিয়ান ব্যাঙ্কের ১২০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চলা পাক্ষিক উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ১০ই আগস্ট ২০২৬ পশ্চিমবঙ্গে আর্থিক সাক্ষরতা শিবির ও সিএসআর কর্মসূচির আয়োজন করা হয়।

রাজারহাটের ডেরোজিও মেমোরিয়াল কলেজে আয়োজিত আর্থিক সাক্ষরতা শিবিরের উদ্বোধন করেন ইন্ডিয়ান ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ চৌধুরী এবং তিনি উপস্থিতদের উদ্দেশে বক্তব্য রাখেন। পাশাপাশি সিএসআর উদ্যোগের আওতায় তিনি উপভোক্তাদের হাতে দক্ষতা উন্নয়নের কিট তুলে দেন।

অনুষ্ঠানে ইন্ডিয়ান ব্যাঙ্কের কলকাতার ফিল্ড জেনারেল ম্যানেজার নীলমণি ভরদ্বাজ-সহ ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক ও কর্মীরাও উপস্থিত ছিলেন।