মাটিগাড়া থানা এলাকার শিবমন্দির সংলগ্ন সারাদাপল্লীতে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই পর্দাফাঁস করল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের বিশেষ দল এই অভিযানে সাফল্যের মুখ দেখে। গ্রেফতার করা হয়েছে এই চুরির চক্রের মূল দুই অভিযুক্তকে। গত ২৬শে আগস্ট ২০২৬ তারিখে শিবমন্দিরের সারাদাপল্লী এলাকার এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বাড়ি থেকে তাঁর বাড়ি থেকে প্রচুর পরিমাণে পিতলের আসবাবপত্র, ঠাকুর ঘরের মূল্যবান সরঞ্জাম, ঘর সাজানোর জিনিসপত্র এবং একাধিক রুপোর জিনিসপত্র চুরি হয়ে গেছে। ঘটনার পরই তিনি মাটিগাড়া থানার দারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই আসরে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে চুরির ঠিক একদিন আগের একটি সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। সিসিটিভি ফুজেটের সূত্র ধরেই পুলিশ শিলিগুড়ি বাইপাস এলাকা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। জেরায় ধৃতের নাম প্রকাশ পায় বিরাজ সাউ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিরাজ সাউকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করা হয়। পুলিশি জেরার মুখে সে অপরাধ স্বীকার করে এবং এই চুরির সাথে যুক্ত তার অন্যতম এক সহযোগীর নাম প্রকাশ করে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ফের অভিযান চালিয়ে শিলিগুড়ি বাইপাস এলাকা থেকেই শিবমন্দির চুরির চক্রের মূল পান্ডা এক মহিলাকে গ্রেফতার করে। ধৃত ওই মহিলার নাম গুলশান খাতুন। চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়িতে এমন চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালেও, মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত ও তৎপর পদক্ষেপে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
Related Posts
মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড-ওষুধ উদ্ধার
মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এনজেপি থানার গেটবাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে…
Share this:
হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
ট্রাফিক আইন কার্যকর করতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।…
Share this:
স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে আরম্ভ করা হবে এসএসবির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান
এস এস বি 61 তম প্রতিষ্ঠাতা দিবসে ডিজি প্যারেড চলাকালীন শিলিগুড়ি সীমান্তে এসএসবি-র মহাপরিচালক অমৃত মোহন প্রসাদ। এই অনুষ্ঠান থেকে…
