ভারতের প্রথম দেশীয়ভাবে আবিষ্কৃত কীটনাশক অণু পিওক্সানিলিপ্রোল ব্যবহার করে তৈরি পাইঅক্সাজন® (২০% এসসি) বাজারে আনল পিআই ইন্ডাস্ট্রিজ। ধান, ভুট্টা ও ছোলা চাষের জন্য তৈরি এই পণ্য ভারতের কৃষি উদ্ভাবনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সংস্থার আট দশকের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন পরিবেশে মাঠপর্যায়ের পরীক্ষার পর কেন্দ্রীয় কীটনাশক বোর্ড ও নিবন্ধন কমিটির অনুমোদন পেয়েছে পণ্যটি। ধানের হলুদ কাণ্ড ছিদ্রকারী পোকা, ভুট্টার ফল আর্মিওয়ার্ম এবং ছোলার শুঁটি ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে এটি ব্যবহার করা যাবে।
সংস্থার ভাইস চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর ময়ঙ্ক সিঙ্ঘল জানান, নিজস্ব বৈজ্ঞানিক আবিষ্কার থেকে উন্নয়ন ও নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে পাইঅক্সাজন® ভারতীয় উদ্ভাবনকে সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার নজির তৈরি করেছে।
পণ্যটির বিশেষত্ব, প্রয়োগের মাত্র ৩০ মিনিটের মধ্যে এটি উদ্ভিদে শোষিত হয় এবং বৃষ্টির মধ্যেও কার্যকারিতা বজায় রাখে। এর স্বতন্ত্র আণবিক গঠন দ্রুত ও দীর্ঘস্থায়ী কীটপতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি, উদ্ভিদের বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। শিকারি মাকড়সা, উপকারী গুবরে পোকা, লেডিবার্ড বিটল, ড্যামসেলফ্লাই ও গ্রিন লেসউইংয়ের মতো উপকারী পতঙ্গের ক্ষেত্রেও এটি নিরাপদ।
পিআই অ্যাগসায়েন্সেসের ভারতীয় ব্র্যান্ড বিভাগের প্রধান নির্বাহী সাকেত ভটনাগর জানান, পরিবেশক ও খুচরো বিক্রেতাদের মাধ্যমে কৃষকদের কাছে পণ্যটি পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে এর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করা হবে।ভারতে আবিষ্কৃত এবং ভারতীয় কৃষিক্ষেত্রের উপযোগী পিওক্সাজন দেশীয় বৈজ্ঞানিক উদ্ভাবনকে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
