রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়ালেন বহু বাসিন্দা। বৃদ্ধ থেকে যুবক—সব বয়সের মানুষ নিজেদের বসবাস সংক্রান্ত নথিপত্র জমা দেন। তাঁদের পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
বাসিন্দাদের দাবি, তিন-চার প্রজন্ম ধরে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তাঁরা চরম সমস্যায় পড়বেন। এদিকে, সিপিআই(এম) এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
