ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে ভক্তিনগর থানার পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী অপরাধ মূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে।গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ।অভিযানে মিলে যায় সাফল্য।পুলিশের হাতে ধরা পড়ে ছয় দুষ্কৃতী।তাদের হেফাজত থেকে উদ্ধার হয় নানান রকম যন্ত্রপাতি।ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে তারা ভক্তিনগর থানা এলাকায় ডাকাতির ছক কষছিল।ধৃতদের নাম বিকি দর্জি,শ্যামল বর্মন,অর্জুন থামি,বিষ্ণু বর্মন,দীপক মল্লিক এবং সুদীপ চৌধুরী। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ।
Related Posts
রোহিণী রোড ধরে দার্জিলিংয়ে চলাচল করা সরকারি বাস বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন
শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে দার্জিলিং এর মধ্যে চলাচল করছে প্রচুর সরকারি বাস ফলে ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের ছোট গাড়ি…
Share this:
বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ গ্রেফতার দুই যুবক
মঙ্গলবার রাতের দিকে সেভক পর্যটননগরে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ পোস্টের…
Share this:
কিছু এলাকায় নতুন করে দেখা মিলছে পরিযায়ী পাখি দের
পাখায় ভর করে আকাশে পাড়ি জমিয়ে চিন রাশিয়া, ইউরোপের দেশগুলি থেকে তারা আসে উত্তরবঙ্গে। গজলডোবা, ফুলবাড়ি ব্যারাজ এবং তিস্তার বিস্তীর্ণ…
