২০২৫ – ২৬ শিক্ষাবর্ষের ICSE এবং ISC পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার। এই শিক্ষাবর্ষে জলপাইগুড়ি ৭৩ মোরে অবস্থিত সেন্ট এন্থনি স্কুলের পরীক্ষার্থীদের সাফল্য সকলকে গর্বিত করেছে। ICSE তে ম্যাক চৌধুরী ৯৫ শতাংশ নম্বর এবং অঙ্কে 100 নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে, এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে নমন কুমার শা এবং তৃতীয় থানে রয়েছে নবজিৎ রায় প্রধান।
এছাড়া ISC পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম স্থানে রয়েছে প্রিয়াংশু গোস্বামী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কঙ্কনা রায় ও দুতিস ঘোষ । বাকি সকল ছাত্র-ছাত্রীরা প্রত্যেকে খুব ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। তাদের এই সাফল্যের গর্বিত বিদ্যালয়ের প্রিন্সিপাল রেজিনা গোমস সহ সকল শিক্ষক-শিক্ষিকা গণ।
এই আনন্দমুখর মুহূর্তকে স্মৃতির পাতায় তুলে রাখার জন্য আজ আমরা কৃতি ছাত্র-ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি , তারা ভবিষ্যৎ জীবনে অনেক উচ্চস্থানে যাক আজকের দিনে এটাই আমাদের কাম্য।
