ভারতের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন প্রস্তুতকারক এবং সামগ্রিক গতিশীলতা সমাধান প্রদানকারী টাটা মোটরস আজ ঘোষণা করেছে যে, তারা বিভিন্ন বিভাগে ৩,৪০০-এর বেশি ইলেকট্রিক কমার্শিয়াল ভেহিকেলের (eCV) অর্ডার পেয়েছে, এটি ভারতে পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহন উভয় ক্ষেত্রেই বৈদ্যুতিক গতিশীলতায় মূলধারার গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই অর্ডারগুলির মধ্যে রয়েছে প্রায় ২,০০০টি SCV এবং পিক-আপ, প্রায় ৯০০টি ট্রাক এবং প্রায় ৫০০টি বাস—যা ই-কমার্স, লজিস্টিকস, FMCG ও FMCD বিতরণ, এবং আন্তঃনগর যাত্রী পরিবহন থেকে শুরু করে সিমেন্ট, ইস্পাত, খনি ও টারমাক অপারেশনের মতো চ্যালেঞ্জিং বিভাগের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি অভ্যন্তরীণ এবং আন্তঃনগর যাত্রী পরিবহনের কাজও ব্যবহৃত হবে। এই বিস্তৃত পরিসরের ব্যবহার বাস্তব পরিস্থিতিতে বৈদ্যুতিক সমাধানের ওপর গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা প্রতিফলিত করে এবং ভারতের শূন্য-নির্গমন বাণিজ্যিক গতিশীলতার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে টাটা মোটরসের নেতৃত্বকে আরও শক্তিশালী করে। এটি পরীক্ষামূলক কর্মসূচি থেকে বেরিয়ে বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনের (EVs) বৃহৎ পরিসরে বাস্তব অপারেশনাল সংযুক্তির দিকে একটি চূড়ান্ত পরিবর্তনেরও ইঙ্গিত দেয়।
ভারতে বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে বৈদ্যুতিক গতিশীলতা প্রাথমিক পর্যায় থেকে এখন বৃহৎ পরিসরের ব্যবহারের দিকে এগোচ্ছে, যার ব্যবহার বিভিন্ন বিভাগ এবং বাস্তব প্রয়োগে ক্রমেই বিস্তৃত হচ্ছে। টাটা মোটরস বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহনের বিশাল পোর্টফোলিও এবং একটি সহায়ক ইকোসিস্টেমের মাধ্যমে এই রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে, যা বৈদ্যুতিকীকরণকে একই সাথে ব্যবহারিক এবং লাভজনক করে তুলছে। শুধুমাত্র যানবাহনেই সীমাবদ্ধ নয়, বরং কোম্পানিটি পারফরম্যান্স, আপটাইম, চার্জিং এবং সম্পূর্ণ লাইফসাইকেল জুড়ে অর্থায়নের বিষয়গুলো নিশ্চিত করতে গাড়ির মালিক এবং গ্রাহকদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহনের গ্রহণযোগ্যতা যত বৃদ্ধি পাচ্ছে, টাটা মোটরস কাস্টমাইজড এবং এন্ড-টু-এন্ড সমাধান প্রদানের দিকে জোর দিচ্ছে, যাতে গ্রাহকরা আত্মবিশ্বাসের সাথে এবং নির্বিঘ্নে শূন্য-নির্গমন গতিশীলতায় পদার্পণ করতে পারেন। গত ১২ মাসে টাটা মোটরস তাদের বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহনের পোর্টফোলিওকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে, বিভিন্ন কাজের চাহিদা এবং অপারেটিং কন্ডিশনের উপযোগী করে নতুন প্রজন্মের eCV বাজারে এনেছে। ছোট বাণিজ্যিক যানবাহন এবং পিক-আপ বিভাগে এস প্রো ইভি (Ace Pro EV), এস ইভি (Ace EV) এবং ইন্ট্রা ইভি (Intra EV) দক্ষ ও টেকসই লাস্ট-মাইল এবং আন্তঃনগর বিতরণে সহায়তা করছে। এর পাশাপাশি মধ্যম এবং ভারী যানবাহনের বিভাগে আল্ট্রা ইভি রেঞ্জ (7-12T), সেইসাথে অধিক চাহিদাসম্পন্ন মালবাহী পরিবহনের জন্য প্রিমা ইভি 55T (Prima EV 55T) ট্রাক্টর এবং প্রিমা ইভি 28T (Prima EV 28T) টিপার যুক্ত হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্টারবাস ইভি (Starbus EV) এবং আল্ট্রা ইভি (Ultra EV) বাসগুলো শহরের ভেতরে এবং আন্তঃশহর উভয় যাতায়াতে সহায়তা করছে।
এই অগ্রগতি গভীর প্রয়োগসংক্রান্ত অভিজ্ঞতা এবং বৈদ্যুতিক গতিশীলতার ক্ষেত্রে ধারাবাহিক বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কোম্পানির ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বৈদ্যুতিক যানবাহন রাস্তায় চলাচল করছে, যার মধ্যে বিভিন্ন শহরে ৩,৮০০-এর বেশি বৈদ্যুতিক বাস রয়েছে, এই বাসগুলো এপর্যন্ত মোট ৫৫ কোটি কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে, যা যানবাহনের নির্ভরযোগ্যতা, দক্ষতা এবং লাইফসাইকেল পারফরম্যান্স আরও উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা প্রদান করছে। এর পাশাপাশি ছোট বাণিজ্যিক যানবাহন বিভাগেও বৈদ্যুতিক যানের গ্রহণযোগ্যতা বাড়ছে, যেখানে বর্তমানে ১৭,০০০-এর বেশি টাটা eSCVs রাস্তায় চলাচল করছে, যা বিভিন্ন ভূখণ্ড এবং নানাবিধ কাজে বৈদ্যুতিক সমাধানের কার্যকারিতাকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে। পণ্য উন্নয়নের পাশাপাশি, টাটা মোটরস বৃহৎ পরিসরে বৈদ্যুতিক যান গ্রহণ নিশ্চিত করার জন্য একটি ইকোসিস্টেম-ভিত্তিক কৌশল গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ১৪টির বেশি চার্জিং পয়েন্ট অপারেটরের সাথে অংশীদারিত্বের মাধ্যমে একটি ক্রমবর্ধমান চার্জিং নেটওয়ার্ক, শীর্ষস্থানীয় ব্যাঙ্ক এবং এনবিএফসি (NBFC)-এর মাধ্যমে ইভি-কেন্দ্রিক অর্থায়ন সমাধান, ‘ফ্লিট এজ’-এর মাধ্যমে উন্নত ফ্লিট ম্যানেজমেন্ট এবং বিস্তৃত আপটাইম নিশ্চয়তা কর্মসূচি। সামগ্রিকভাবে এই উপাদানগুলো বর্তমান সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে বৈদ্যুতিক বাণিজ্যিক গতিশীলতাকে একটি বাস্তবসম্মত এবং কার্যকর পছন্দে পরিণত করতে সাহায্য করছে।
