টানা তিন বছর কোমায়, প্র*য়াত থাইল্যান্ডের রাজকুমারী!

প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। টানা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর চলে গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। ২০২২ সালের ডিসেম্বরে কুকুরদের প্রশিক্ষণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদ্‌রোগজনিত জটিলতা ও পরবর্তী নানা শারীরিক সমস্যায় তাঁর অবস্থার অবনতি ঘটে।

রাজকুমারী ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ণের জ্যেষ্ঠ কন্যা। রাজকুমারী হওয়ার পাশাপাশি আইনজীবী, কূটনীতিক এবং রাজপরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ণায়কদের মধ্যে একজন ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর পর থাইল্যান্ডের রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকার কে হবেন, তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। রাজপরিবার সূত্রে খবর, তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায়  ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে এবং পূর্ণ রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।