বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, অতিরিক্ত ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে ভারত।

দাবি করা হয়েছে, এই যুদ্ধবিমান কেনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অফ রিকোয়েস্ট’ বা আনুষ্ঠানিক প্রস্তাবপত্র ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সেই নথি ফ্রান্স সরকারের কাছে পাঠানো হতে পারে। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ভারতীয় বায়ুসেনার দীর্ঘদিনের যুদ্ধবিমান ঘাটতি পূরণের ক্ষেত্রে এটি হবে অন্যতম বড় পদক্ষেপ।

একইসঙ্গে দেশের প্রতিরক্ষা কৌশলেও বড় পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ১১৪টি রাফালের মধ্যে প্রায় ৯০টি যুদ্ধবিমান ভারতেই তৈরি হতে পারে। সূত্রের দাবি, ফ্রান্সের যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ড্যাসল্ট এভিয়েশন এবং একটি ভারতীয় প্রতিরক্ষা সংস্থা যৌথভাবে এই যুদ্ধবিমান নির্মাণ করবে।