বাড়ানো হলো প্রকল্পের টাকা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, পূর্ববর্তী সরকারের আমলে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। সেই মতো চালু থাকছে যুবসাথীও। নাম পরিবর্তন করে করা হয়েছে যুবশক্তি।

বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য আগামী অক্টোবর মাস থেকে নতুন আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হবে। জানানো হয়েছে, যুবশক্তি প্রকল্পের আওতায় স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যাঁরা এখনও স্নাতক পাশ করেননি, তাঁদেরকে মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য।

যুবশক্তিতে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র সহ একাধিক নথিপত্র লাগতে পারে। প্রকল্পের জন্য নতুন করে আবেদন করতে হবে নাকি যাঁদের নাম নথিভুক্ত রয়েছে তাদের আর আবেদন করতে হবে না, এই বিষয়ে এখনও স্পষ্ট আপডেট নেই। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে।