গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোল থানার পুলিশ রাঙাভিটা এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাঁদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মালদায় যাওয়ার পথে সন্দেহজনক অবস্থায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জিসহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে টাকা গোনার যন্ত্র নিয়ে আসেন। উদ্ধার হওয়া টাকার মধ্যে ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিল রয়েছে।
আটক দুই যুবকের একজনের বাড়ি বৈষ্ণবনগরের বিরগর গ্রামে এবং অন্যজনের বাড়ি কালিয়াচকের সাহাবাজপুরে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
