বিনিয়োগকারীদের ৩,৪০০ কোটিরও বেশি ফেরাল ভিভ্রিতি

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রাইভেট ক্রেডিট অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ভিভ্রিতি অ্যাসেট ম্যানেজমেন্ট তাদের ভিন্টেজ ২ ফান্ডের (তিনটি সক্রিয় ক্রেডিট স্কিম) সফল সমাপ্তি ও বিনিয়োগ থেকে সম্পূর্ণ প্রস্থানের কথা ঘোষণা করেছে। নির্ধারিত মেয়াদের মধ্যেই ফান্ডগুলি তাদের লক্ষ্য পূরণ করেছে। দুটি ভিন্টেজের ফান্ড মিলিয়ে বিনিয়োগকারীদের মূলধন ও আয় বাবদ ৩,৪০০ কোটিরও বেশি ফেরত দিয়েছে সংস্থাটি।

২০২২ সালের গোড়ায় চালু হওয়া ভিন্টেজ ২ ফান্ডের চূড়ান্ত ক্লোজার হয় ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে। বিমা সংস্থা, এআইএফআই, ফ্যামিলি অফিস ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা (এইচএনআই) এতে বিনিয়োগ করেন। এই ফান্ডের আওতায় ১,৭০০ কোটি টাকার বিনিয়োগ-প্রতিশ্রুতি সংগ্রহ করে ৪৫টিরও বেশি সংস্থায় ₹৩,৫০০ কোটির বেশি বিনিয়োগ করেছে ভিএএম।

পরিকাঠামো, পরিবেশবান্ধব শক্তি, উৎপাদন ও পরিষেবা-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে। ভিন্টেজ ২ ফান্ড বিনিয়োগকারীদের মূলধন ও আয় বাবদ ২,২৬০ কোটিরও বেশি ফেরত দিয়েছে। মাঝারি ঝুঁকির স্কিমে গ্রস আইআরআর ছিল প্রায় ১৫ শতাংশ এবং শুধুমাত্র ‘A’ রেটিংযুক্ত সংস্থায় বিনিয়োগকারী রক্ষণশীল স্কিমে প্রায় ১২ শতাংশ। ফি ও অন্যান্য খরচ বাদে নিট রিটার্ন ছিল যথাক্রমে প্রায় ১৩ শতাংশ ও ১০.৫ শতাংশ।

ভিভ্রিতি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ভিনীত সুকুমার বলেন, “প্রচলিত ব্যাঙ্কঋণ ও ইক্যুইটি মূলধনের মধ্যবর্তী অর্থায়নের চাহিদা পূরণে প্রাইভেট ক্রেডিট ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বহু আর্থিকভাবে শক্তিশালী ও লাভজনক ব্যবসার নমনীয় মূলধন প্রয়োজন। তাই শক্তিশালী নগদ প্রবাহের ভিত্তিতে রিটার্ন নিশ্চিত করার পাশাপাশি উপযুক্ত জামানত ও বিভিন্ন খাতে বিনিয়োগের বৈচিত্র্যের মাধ্যমে ঝুঁকি কমানোর ব্যবস্থা করা হয়েছে।”

সংস্থার চিফ ইনভেস্টমেন্ট অফিসার সৌমেন্দ্র ঘোষ বলেন, “গত সাত বছরে দুটি ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী ৩,৪০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। এই ফলাফল বিনিয়োগ পোর্টফোলিওতে ক্রেডিটের গুরুত্ব তুলে ধরে। এই সম্পদশ্রেণি স্থিতিশীল আয়, মূলধন ফেরত ও তার উপর রিটার্ন দেওয়ার পাশাপাশি তুলনামূলকভাবে কম ওঠানামা নিশ্চিত করার লক্ষ্য পূরণ করেছে। একই সঙ্গে নমনীয় মূলধনের মাধ্যমে বিনিয়োগকারী সংস্থাগুলির ব্যবসায়িক সমস্যা সমাধানেও সাহায্য করেছে।”