গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন। রবিবার সন্ধ্যায় কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে দুটি গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমিনের সঙ্গে গাড়িতে থাকা তাঁর এক বন্ধুও সামান্য আহত হন।
কোয়েম্বাটুরের দিকে যাওয়ার পথে কাঠিপাড়া ফ্লাইওভারের কাছে উল্টো দিক আসা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় আমিনের গাড়ির। পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটি ‘ওয়াগনার আর’ পাশের রাস্তা থেকে মূল রাস্তায় ওঠার সময় আমিনের ‘পোর্সে’ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। অন্য গাড়িতে থাকা ব্যক্তিকেও চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে দুটি গাড়িই জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
