ভারতের সভেরেইন এআই ক্লাউড সার্ভিস প্রোভাইডার, ভারতক্লাউড আজ লঞ্চ করেছে ‘বাদল’, যা হলো তাদের সর্ব প্রথম ব্র্যান্ড ম্যাসকট। এই ঘটনা কোম্পানির উন্নতি ও যাত্রাপথে একটি তাৎপর্যপূর্ন মাইলস্টোন হিসেবে কাজ করছে, আর তাদের ক্লাউড ও এআই টেকনোলজিকে ভারতীয় ব্যবসা ও ইউজারদের জন্য আরও অ্যাপ্রোচেবল, রিলেটেবল, এবং অ্যাকসেসবল করে তোলার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে চলেছে। ভারতক্লাউড যখন ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং সরকারি ইকোসিস্টেমের মধ্যে নিজেদের উপস্থিতি আরও বাড়িয়ে চলেছে, তখন বাদল-কে নিয়ে আসা হয়েছে একটি অত্যন্ত প্রযুক্তিনির্ভর ক্ষেত্রকে আরও সহজ ও মানবিক করে তোলার জন্য। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ক্লাউড ব্যবহারের যাত্রাকে প্রতিটি পর্যায়ে আরও সহজ ও বোধগম্য করে তোলা হবে। এই লঞ্চ এমন এক সময়ে হল, যখন সংস্থাটি বাড়তে থাকা গ্রাহক ও কৌশলগত অংশীদারদের সঙ্গে কাজ করছে এবং বিভিন্ন স্টেকহোল্ডার কমিউনিটির সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলেছে। ভারতের দেশপ্রেমের চেতনা এবং ক্লাউড প্রযুক্তির প্রতীকগুলিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তৈরি বাদল সার্বভৌমত্ব, আস্থা, নিরাপত্তা এবং ভারতক্লাউডের তৈরি ‘মেড ইন ইন্ডিয়া’ গর্বের প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে। ভারতক্লাউডের জন্য ম্যাসকট বেছে নেওয়ার মূল উদ্দেশ্য হল ক্লাউড প্রযুক্তির পরিকাঠামো এবং ইউজারদের মধ্যে একটি সহজ ও আন্তরিক সংযোগ তৈরি করা।
“ক্লাউড প্রযুক্তি, তার পরিকাঠামো সহ, কখনও যেন ভয়ের বা কঠিন বিষয় মনে না হয়। বাদল-এর মাধ্যমে আমরা ভারতক্লাউডকে আরও মানবিক রূপ দিচ্ছি এবং ক্লাউড ও এআই নিয়ে আলোচনাকে আরও সহজ, আকর্ষণীয় ও সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারত যখন নিজের ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করছে, তখন আমাদের বিশ্বাস, প্রযুক্তি হওয়া উচিত সহজলভ্য, নিরাপদ এবং দেশের মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত,” একথা বলেছেন ভারতক্লাউডের সহ-প্রতিষ্ঠাতা রাহুল তাক্কালাপল্লি।বাদল ভারতক্লাউডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করবে। গ্রাহক অনবোর্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন, শিক্ষামূলক কার্যক্রম, শিল্প সংক্রান্ত ইভেন্ট এবং বিভিন্ন কমিউনিটি প্রোগ্রামে তাকে ব্যবহার করা হবে। আকর্ষণীয় গল্প বলার মাধ্যমে এবং কার্যকর প্রভাব তৈরি করে, ‘ক্লাউড জার্নি সিমপ্লিফায়েড’ বার্তার সঙ্গে বাদল ব্যবসা প্রতিষ্ঠান ও ইউজারদের ক্লাউড ব্যবহারের যাত্রাকে আরও সহজ ও সুবিধাজনক করতে সাহায্য করবে।“শুধু একটি ম্যাসকটের মধ্যেই সীমাবদ্ধ নয়, বাদল-এর লঞ্চের মাধ্যমে ভারতক্লাউড আমাদের গ্রাহকদের সঙ্গে আরও গভীর আবেগপূর্ণ সম্পর্ক তৈরি করতে এবং ভারতের নিজস্ব সার্বভৌম এআই-ক্লাউড পরিষেবা প্রদানকারী হিসেবে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করতে চাইছে। বর্তমান সময়ে, যখন অধিকাংশ সংস্থা বিশ্বব্যাপী হাইপারস্কেলারদের দখলে থাকা অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজারে কাজ করছে, তখন এই উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে,” এই বক্তব্য ভারতক্লাউডের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ টেকনোলজি অফিসার পদ্মা রেড্ডি সামার। বাদল-এর লঞ্চ ভারতক্লাউডের বৃহত্তর ব্র্যান্ড গঠন ও মার্কেটিং কৌশলের অংশ। এর মধ্যে রয়েছে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ, বিটুবি আউটরিচ, ডিজিটাল ক্যাম্পেইন এবং সরাসরি অভিজ্ঞতা তৈরির বিভিন্ন কার্যক্রম।
ক্লাউড প্রযুক্তি এখন ব্যবসার বাইরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই কারণে এই উদ্যোগের মাধ্যমে সংস্থা তাদের সাধারণ ইউজারদের সঙ্গে যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্য নিয়েছে। আগামী দিনে ভারতক্লাউড বাদল-কে আরও বিস্তৃত করার পরিকল্পনা করেছে। এর মধ্যে থাকবে বিশেষ সোশ্যাল মিডিয়া সিরিজ, শিক্ষা কার্যক্রম, স্কুলের সঙ্গে সহযোগিতা, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা এবং অন্যান্য উদ্যোগ, যার মাধ্যমে সভেরেইন ক্লাউড সলিউশন সম্পর্কে মানুষের বোঝাপড়া ও গ্রহণযোগ্যতা বাড়ানো হবে। বাদল-এর মাধ্যমে ভারতক্লাউড ক্লাউড পরিকাঠামো সম্পর্কে প্রচলিত ধারণা বদলাতে চায়, একটি জটিল প্রযুক্তির পরিবর্তে এটিকে আরও মানবিক, বিশ্বাসযোগ্য এবং ভারতীয় প্রয়োজনের উপযোগী ক্লাউড পরিকাঠামো হিসেবে তুলে ধরতে চায়।
ভারতক্লাউড সম্পর্কে:
ভারতক্লাউড হায়দরাবাদ-ভিত্তিক একটি সার্বভৌম এআই ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থা, যা বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলিকে নিরাপদ, স্কেলযোগ্য এবং এআই-চালিত সমাধান প্রদান করে। ভারতক্লাউড এন্ড-টু-এন্ড ক্লাউড এবং ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশন অফার করে। এর মধ্যে রয়েছে IaaS, PaaS, SaaS, AI/ML, HPC এবং উদ্ভাবনী প্ল্যাটফর্ম, যেমন এআই-চালিত স্মার্ট স্টোরেজ, Bharat Big Bucket (B3), KaaS (Kubernetes-as-a-Service)। সংস্থাটির এন্টারপ্রাইজ-গ্রেড পরিকাঠামো হাই পারফরম্যান্স, একাধিক স্থানে ব্যাকআপ, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা এবং ISO 27001, TPN ও HIPAA-এর মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপ্লায়েন্স নিশ্চিত করে।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: www.bharathcloud.com
