হায়ার ইন্ডিয়া বাজারে নিয়ে এলো জেমিনি চালিত গুগল টিভি সহ নতুন ‘P7 প্রো সিরিজ’

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া হোম এন্টারটেইনমেন্টের দুনিয়ায় এক নতুন অধ্যায় তৈরি করে বাজারে লঞ্চ করল তাদের সর্বাধুনিক HQLED P7 প্রো সিরিজ। সিনেমাটিক অডিও, এআই চালিত চমৎকার পিকচার কোয়ালিটি এবং উন্নত প্রযুক্তির মেলবন্ধনে এই নতুন স্মার্ট টিভি সিরিজটি তৈরি করা হয়েছে।
এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৫০ ওয়াটের ২.১ চ্যানেল স্পিকার সিস্টেম, যার সঙ্গে বিল্ট-ইন সাবউফার (৫৫ ইঞ্চি এবং তার বেশি মডেলে) দেওয়া রয়েছে। ডলবি অ্যাটমস এবং টোটাল সোনিক্স প্রযুক্তির কারণে এতে একদম থিয়েটারের মতো আওয়াজ পাওয়া যাবে। এর অত্যাধুনিক এইচকিউএলইডি ডিসপ্লে প্রযুক্তি এবং এআই পিকচার কোয়ালিটি রিয়েল-টাইমে ছবির কনট্রাস্ট, ব্রাইটনেস ও কালার অপ্টিমাইজ করে একদম বাস্তবসম্মত দৃশ্য উপহার দেয়।
নতুন এই সিরিজটিতে রয়েছে জেমিনি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ লেটেস্ট গুগল টিভি প্ল্যাটফর্ম। হ্যান্ডস-ফ্রি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই শুধু মুখের কথায় পছন্দের শো খুঁজতে, স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে এবং ব্যক্তিগত পরামর্শ পেতে পারবেন। মসৃণ পারফরম্যান্সের জন্য এতে ২ জিবি র্যািম এবং ৩২ জিবি রম দেওয়া হয়েছে। গেমারদের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ভিআরআর এবং এএলএলএম প্রযুক্তি।
এই লঞ্চ প্রসঙ্গে হায়ার অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়ার সিইও মি. এনএস সতীশ বলেন, “আজকের ভারতীয় গ্রাহকরা আরও নিমগ্ন এবং ব্যক্তিগত বিনোদনের অভিজ্ঞতা চান। আমাদের এই নতুন সিরিজটি গ্রাহকদের আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।”
টিভিটি ৪৩”, ৫০”, ৫৫”, ৬৫” এবং ৭৫” স্ক্রিন সাইজে পাওয়া যাচ্ছে, যার শুরুর দাম ৩৫,৯৯০ টাকা। ভারতের সমস্ত প্রধান রিটেল আউটলেটে ৩ বছরের ওয়ারেন্টি সহ এই টিভিগুলো পাওয়া যাচ্ছে।