পুজোর কালেকশন নিয়ে হাজির বিবা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে বরণ করে নিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিবা’ নিয়ে এলো তাদের ২০২৬ সালের বিশেষ উৎসবের সম্ভার ‘Too BIBA To Blend In’। প্যান্ডেল হপিংয়ের রুট তৈরি থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলির পোশাক আগে থেকেই গুছিয়ে রাখা, কলকাতার কাছে পুজোর সাজ কেবল রূপচর্চা নয়, বরং একটি আবেগ ও ঐতিহ্য। বিশ্বমঞ্চে চোখধাঁধানো সাজ এখন ফ্যাশন হলেও, ভারতে উদযাপনের পোশাক হিসেবে এটি যুগ যুগ ধরে চলে আসছে। সেই ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েই প্রায় চার দশকের অভিজ্ঞতায় বিবা এই নতুন কালেকশনটি সাজিয়েছে।

বাঙালি নারীর রুচিশীল ও মার্জিত পছন্দের কথা মাথায় রেখে এই সংগ্রহে আনা হয়েছে অভিনব সব পোশাক। সকালের স্নিগ্ধ রূপের জন্য রয়েছে কলমকারী ফ্লোরাল ক্রপ টপ ও ফ্লেয়ার্ড স্কার্ট, সাঙ্গানেরি হ্যান্ড-ব্লক প্রিন্ট এবং নতুন আঙ্গিকের বেনারসি ব্রোকেড। অন্যদিকে সন্ধ্যার আলোকোজ্জ্বল আবহের জন্য থাকছে মেটালিক স্যাটিন, জরি ও বেনারসি জ্যাকার্ডের কাজ। পুরো সম্ভারে রয়েছে নজরকাড়া লেহেঙ্গা, আনারকলি, কুর্তা সেট, কো-অর্ড সেট, শারারা, কালিদার ও ফার্সি সেট। পাশাপাশি ২ থেকে ১৫ বছর বয়সী কন্যাশিশুদের জন্য এসেছে ‘বিবা গার্লস’ রেঞ্জ, যাতে মা ও মেয়ে উৎসবের দিনগুলোতে মানানসই পোশাকে একসঙ্গে সেজে উঠতে পারে।

পুজোয় উপহার দেওয়া বাঙালিদের এক চিরন্তন রীতি। সেই ভালোবাসার মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করতে বিবা নিয়ে এসেছে বিশেষ গিফটিং কালেকশন। যার মধ্যে রয়েছে ট্রেন্ডি জুয়েলারি, পারফিউম, নজরকাড়া ওড়না ও রেডি-টু-স্টিচ স্যুট। ১,২৯৯ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকার মধ্যে এই পুরো কালেকশনটি সাধারণের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। বর্তমানে সারা ভারতের ১৪৫টি শহরে ৩১০টি স্টোর রয়েছে বিবার। পশ্চিমবঙ্গে কলকাতা, শিলিগুড়ি ও হাওড়া সহ বিভিন্ন প্রান্তের এক্সক্লুসিভ স্টোর, মাল্টি-ব্র্যান্ড আউটলেট, বিবার নিজস্ব ওয়েবসাইট এবং শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার পছন্দের পোশাকটি কিনে নিন।