নাভি মুম্বাইয়ে ৪৭তম শারদোৎসব

নাভি মুম্বই বাঙালি অ্যাসোসিয়েশন আগামী ১৬ থেকে ২০ অক্টোবর ভাসির সিডকো প্রদর্শনী কেন্দ্রে তাদের ৪৭তম শারদোৎসবের আয়োজন করছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায় জানান, তাঁদের এবারের ভাবনা, “শারদীয়া-আত্মা থেকে মাটির টানে”-যা বাঙালির চিরন্তন ঘরে ফেরার আবেগকে তুলে ধরবে। বোধন, পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা, কুমারী পূজা ও প্রতিদিনের মহাভোগের পাশাপাশি থাকছে জয়তী চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, অমিত কুমার ও জাভেদ আলির সঙ্গীত পরিবেশনা। দেড় লক্ষ বর্গফুটের শীতাতপনিয়ন্ত্রিত প্রাঙ্গণে গঙ্গার মাটি দিয়ে নির্মিত তেরো ফুট উচ্চতার পরিবেশবান্ধব দুর্গাপ্রতিমা হবে মূল আকর্ষণ। সঙ্গে থাকছে বাংলার হস্তশিল্প, শাড়ি, অলঙ্কার, বাঙালি খাদ্যসম্ভার এবং ঐতিহ্যবাহী পোশাকের ফ্যাশন শো,ধুনুচি নৃত্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা।