দীপাবলিতে ভালোবাসার উদ্যাপন, ইন্দ্রিয়ার প্রচারে অদিতি-সিদ্ধার্থ

দীপাবলিতে ভালোবাসার উদ্যাপন, ইন্দ্রিয়ার প্রচারে অদিতি-সিদ্ধার্থআদিত্য বিড়লা গ্রুপের গয়নার ব্র্যান্ড ইন্দ্রিয়া দীপাবলি উপলক্ষে তাদের নতুন প্রচারাভিযান ‘ফেস্টিভ্যাল অফ লাভ প্রকাশ করেছে। এই প্রচারে অভিনয়শিল্পী অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থকে দেখা যাচ্ছে। উৎসবের আবহে ভালোবাসা, একসঙ্গে কাটানো মুহূর্ত এবং ব্যক্তিগত সম্পর্কের আন্তরিকতাকে তুলে ধরা হয়েছে এই প্রচারমূলক ছবিতে।
ইন্দ্রিয়ার ‘আস ইন উই’ (Us in We) দর্শনের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে দীপাবলিতে বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিতে দেখা যায় অদিতি ও সিদ্ধার্থকে। উৎসবের আয়োজনের মাঝে তাঁদের খুনসুটি, ঘনিষ্ঠ মুহূর্ত এবং ভালোবাসার ছোট ছোট প্রকাশ ছবিটিকে বিশেষ মাত্রা দিয়েছে। তাঁদের একটি বিশেষ পদক্ষেপ দেখে বন্ধুরা মজা করে প্রশ্ন করেন, “আজ দীপাবলি, নাকি ভ্যালেন্টাইনস ডে?”
এই প্রচারাভিযানের পাশাপাশি ইন্দ্রিয়া তাদের নতুন উৎসবের গয়নার সম্ভার ‘পদ্মিকা’ বাজারে এনেছে। ২২ ক্যারেট সোনায় তৈরি এই সম্ভার দেবী লক্ষ্মী, সমৃদ্ধি ও শুভ সূচনার ভাবনা থেকে অনুপ্রাণিত। পদ্ম ও দেবী লক্ষ্মীর মতো ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি এতে রয়েছে গোলাপি মীনাকারির কাজ। এই সম্ভারে নেকলেস, কানের দুল, চুড়ি-সহ নানা ধরনের গয়না রয়েছে।
ইন্দ্রিয়ার সিইও সন্দীপ কোহলি জানান, গয়না শিল্পের জন্য উৎসবের মরসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রচারাভিযানের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে আবেগের সম্পর্ক আরও গভীর করে তোলার লক্ষ্য নিয়েছে সংস্থা।
সংস্থার বিপণন ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং বিভাগের প্রধান শান্তিস্বরূপ পান্ডার কথায়, দীপাবলির জাঁকজমকের পাশাপাশি ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলিকে তুলে ধরাই এই প্রচারের মূল ভাবনা। অন্যদিকে, অগিলভি ওয়েস্টের ক্রিয়েটিভ হেড তনুজা ভাট জানান, উৎসবকে অর্থবহ করে তোলে মানুষের পারস্পরিক ঘনিষ্ঠতা এবং ছোট ছোট আন্তরিক মুহূর্ত। প্রচারাভিযানে সেই দিকটিই তুলে ধরা হয়েছে।