জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া আজ তাদের জনপ্রিয় এসইউভি হেক্টরের দুটি বিশেষ সীমিত সংস্করণ—‘হেক্টর ব্ল্যাকস্টর্ম’ এবং ‘হেক্টর স্নোস্টর্ম’ নিয়ে ‘স্টর্ম সিরিজ’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। মূলত যে সমস্ত ক্রেতা গাড়িতে নিজস্বতা ও আকর্ষণীয় স্টাইল চান, তাঁদের কথা মাথায় রেখেই উন্নত প্রযুক্তি, নিরাপত্তা ও আরামের সমন্বয়ে এই নতুন মডেল দুটি আনা হয়েছে। ৫-সিটার কনফিগারেশনের এই গাড়িগুলোতে রয়েছে শক্তিশালী ১.৫-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন ও সিভিটি ট্রান্সমিশন, যা ১৪৩ পিএস পাওয়ার এবং ২৫০ এনএম টর্ক উৎপাদন করে।
বাইরের রূপরেখায় নজর কাড়তে যুক্ত হয়েছে সম্পূর্ণ কালো ‘স্টর্ম হেক্স গ্রিল’, ফ্রন্ট ও রিয়ার বাম্পার গার্নিশ, লাল রঙের ব্রেক ক্যালিপার সহ অরা স্টর্ম ব্লেড অ্যালয় হুইল, পিয়ানো ব্ল্যাক রুফ রেল এবং স্মোকড এলইডি ল্যাম্প। গাড়ির ভেতরের অংশে রয়েছে প্রিমিয়াম নিম্বাস ব্ল্যাক ইন্টেরিয়র, অল-ব্ল্যাক লেদার সিট এবং বিশেষ স্টর্ম ব্র্যান্ডিং। গ্রাহকরা ডিলারশিপ থেকেই বিনামূল্যে এক্সক্লুসিভ স্টর্ম সিরিজ অ্যাক্সেসরিজ প্যাকেজ ইনস্টল করিয়ে নিতে পারবেন।
জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার বিনয় রায়না বলেন, “ভারতে এমজি-র পথচলায় হেক্টর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার কথা বিবেচনা করে স্টর্ম সিরিজ লঞ্চের মাধ্যমে আমরা এই ঐতিহ্যকে আরও আকর্ষণীয় ও স্বতন্ত্র চেহারায় উপস্থাপন করছি। হেক্টর ব্ল্যাকস্টর্ম ও স্নোস্টর্ম চালকদের আধুনিক প্রযুক্তি, আরাম ও নিরাপত্তার সঙ্গে তাঁদের পছন্দমতো এসইউভি বেছে নেওয়ার অনন্য সুযোগ দেবে।”
গাড়িটিতে রয়েছে সেগমেন্টের বৃহত্তম ১৪ ইঞ্চির এইচডি পোর্ট্রেট ইনফোটেইনমেন্ট স্ক্রিন, যাতে সংযুক্ত রয়েছে ‘স্মার্ট বুস্ট’ ও অঙ্গভঙ্গির সাহায্যে নিয়ন্ত্রণের ‘আই-সোয়াইপ’ প্রযুক্তি। এছাড়াও থাকছে প্যানোরামিক সানরুফ, ডিজিটাল ক্লাস্টার, এডিএএস সুরক্ষা ব্যবস্থা, ৩৬০-ডিগ্রি এইচডি ক্যামেরা এবং ৭০টিরও বেশি ফিচারসমৃদ্ধ ‘আই-স্মার্ট’ কানেক্টিভিটি। ক্রেতারা ৮৪ মাস পর্যন্ত মেয়াদে ১০০% অন-রোড ফাইন্যান্সিং সুবিধার পাশাপাশি এমজি শিল্ডের আওতায় ৩ বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়্যারেন্টি এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্স উপভোগ করতে পারবেন।
লিমিটেড এডিশন হেক্টর ‘স্টর্ম সিরিজ; নিয়ে হাজির জেএসডব্লিউ
