কোকা-কোলা আজ ‘ম্যাচডে হ্যাংআউট’ চালু করার ঘোষণা করেছে, যা ভারতের ক্রমবর্ধমান প্রজন্মের ফুটবল প্রেমীদের জন্য নির্মিত একটি ক্রিয়েটর-পরিচালিত লাইভ ফুটবল দেখার অভিজ্ঞতা প্রদান করে।
ফিফা বিশ্বকাপ সিজনেকে কেন্দ্র করে আয়োজিত ‘কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউট’ গভীর রাতে ফুটবল দেখার অভিজ্ঞতাকে একটি সম্মিলিত লাইভ অভিজ্ঞতায় রূপান্তরিত করেছে। এটি ভক্তদের ভার্চুয়ালি একত্রিত করে যাতে তারা রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাতে পারে, প্রতিটি বড় মুহূর্ত নিয়ে বিতর্ক করতে পারে এবং ক্রিয়েটরদের সঙ্গে ম্যাচ নাইট উদযাপন করতে পারে, এই আয়োজনটি ১২টি জাতীয় স্ট্রিমে উপলব্ধ, ভারত আজ সামাজিক-নেতৃত্বাধীন পরিবেশে কিভাবে ফুটবল দেখছে, এটি তারই প্রতিফলন ঘটায়।
ফিফার সাথে কোকা-কোলার দীর্ঘদিনের সম্পর্ক ফুটবলের আবেগ এবং একাত্মতাকে উদযাপন করার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। ‘কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউট’-এর মাধ্যমে সেই চেতনা এক নতুন যুগের ক্রিয়েটর-পরিচালিত ডিজিটাল ফরম্যাটে জীবন্ত হয়ে উঠেছে। এই অভিজ্ঞতাটি প্রযোজনা ও সঞ্চালনা করছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাধীন সম্পাদকীয় ক্রীড়া প্ল্যাটফর্ম ‘রেভস্পোর্টজ’, যা এই শো-এর লাইভ সম্প্রচার এবং গল্প বলার কাজটি নির্বিঘ্নে পরিচালনা করবে। এই স্পোর্টেইনমেন্ট শো-টি পরিচালনা করবেন এর নির্মাতারা—রোহান জোশী, সাক্ষী শিবদাসানি এবং কাশ্বী হিরানান্দানি। নির্দিষ্ট কিছু ম্যাচের দিনে এখানে আরও উপস্হিত থাকবেন জারভান বুনশাহ, বরুণ ঠাকুর এবং ফুটবলার ডালিমা ছিব্বর।
এই লঞ্চ প্রসঙ্গে কোকা-কোলা টিএম ইন্ডিয়া ও সাউথওয়েস্ট এশিয়ার মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর কার্তিক সুব্রামানিয়ান বলেন, “ফিফার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে কোকা-কোলা কয়েক দশক ধরে ফুটবল অনুরাগীদের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। একটি ম্যাচ নাইট মানেই হলো বিভিন্ন আচার-অনুষ্ঠান, প্রতিক্রিয়া এবং সম্মিলিত আবেগ। কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউট হলো সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে সেই সংযোগকে আরও দৃঢ় করার জন্য আমাদের একটি উপায়। কমিউনিটিকে অগ্রাধিকার দিয়ে আমরা একটি লাইভ, ক্রিয়েটর-পরিচালিত অভিজ্ঞতা তৈরি করেছি এবং রেভস্পোর্টজ-এর সঙ্গে অংশীদারিত্ব আমাদের এই ইন্টারেক্টিভ ফরম্যাটটিকে সরাসরি দর্শকদের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতে সাহায্য করছে।”
রেভস্পোর্টজ-এর প্রতিষ্ঠাতা ও সিইও বোরিয়া মজুমদার বলেন, “ফুটবল বরাবরই আবেগ, আলোচনা এবং একাত্মতার প্রতীক। কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউটের মাধ্যমে আমরা ম্যাচ-নাইট এর সেই আলোচনাগুলোকে সারা দেশের ভক্তদের জন্য একটি সম্মিলিত লাইভ অভিজ্ঞতায় পরিণত করছি। রেভস্পোর্টজ-এ আমরা ভক্তদের খেলাধুলার সাথে যুক্ত করার জন্য উদ্ভাবনী উপায় তৈরিতে বিশ্বাসী। কোকা-কোলার সাথে এই অংশীদারিত্ব আমাদের খেলাধুলা, বিনোদন এবং ডিজিটাল সংস্কৃতিকে এমন একটি সামাজিক আঙ্গিকে একত্রিত করার সুযোগ করে দিয়েছে, যা আজকের দর্শক যেভাবে লাইভ ইভেন্ট উপভোগ করেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরে উচ্ছ্বসিত, যেখানে ভক্তরা একসাথে ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্তগুলো দেখতে, প্রতিক্রিয়া জানাতে, আলোচনা করতে এবং উদযাপন করতে পারবেন।”
ম্যাচ চলাকালীন জেপ্টো এবং ব্লিংকিট -এর মাধ্যমে একটি কোকা-কোলা অর্ডার করে ফ্যানরা ইন্টারেক্টিভ ওয়াচঅ্যালং স্ট্রিমে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি অর্ডারের মাধ্যমে একটি লাইভ স্পেসে প্রবেশের সুযোগ পাওয়া যাবে, যেখানে থাকবে ম্যাচের আগের ভবিষ্যদ্বাণী, খেলার প্রতিক্রিয়া, বিরতির সময়ের আলোচনা, ম্যাচ-পরবর্তী বিতর্ক, কুইজ, উপহার এবং ক্রিয়েটরদের পরিচালিত বিভিন্ন চ্যালেঞ্জ।
প্রতিটি কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউট স্ট্রিমে প্রবেশাধিকার একেবারে বিশেষ হবে, যা প্রতিটি ম্যাচ নাইটকে, এক অবিস্মরণীয় মুহূর্তে পরিণত করবে। অংশগ্রহণকারীরা মিনি ফ্রিজ, ক্যাপ, টি-শার্ট এবং সিপার সহ এক্সক্লুসিভ কোকা-কোলা মার্চেন্ডাইজ জেতার সুযোগও পাবেন।
কোকা-কোলা ম্যাচডে হ্যাংআউটের মাধ্যমে, কোকা-কোলা আবেগ, সংস্কৃতি এবং সংযোগের উপর ভিত্তি করে সামাজিক ও ক্রিয়েটর-নেতৃত্বাধীন অভিজ্ঞতা তৈরি করে চলেছে, যা ভক্তদের সেই মুহূর্তগুলোর কাছাকাছি নিয়ে আসছে যা তারা কখনও মিস করতে চায় না।
