দুর্গাপুজো উপলক্ষে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সাতটি জায়গায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তার মধ্যে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে ১১ এবং ১২ তারিখ বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আজ রাজ্যের পর্যটন তথা পরিশোধীয় মন্ত্রী শংকর ঘোষ শিলিগুড়ির পিডাবলুডি ইনস্পেকশন বাংলোতে একটি বিশেষ বৈঠক করেন। এই বইটাকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক , তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে শংকর ঘোষ বলেন 11ই অক্টোবর তীর্থ ভট্টাচার্য তিনি সংগীত পরিবেশনা করবেন এই অনুষ্ঠানে এবং 12 অক্টোবর অন্তরা মিত্র সংগীত পরিবেশনা করবেন। এছাড়াও আঞ্চলিক বিভিন্ন ব্যান্ডের অনুষ্ঠান আয়োজন করা হবে এই দুদিন। মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গা পুজোকে সামনে রেখে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে রাজ্যে মোট সাত জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ১০ই অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে যে অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে তারই রূপস্বরূপ এই অনুষ্ঠান গুলির আয়োজন বলে জানান তিনি। বিগত দিনে দেখা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান কেবলমাত্র কলকাতা কেন্দ্রিক হয়ে ছিল। কিন্তু পরিবর্তনের সরকার সম বন্টনের মধ্যে দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছে।
Related Posts
রামনবমীতে পুজো, প্রচারে উন্নয়নের বার্তা তৃণমূল প্রার্থীর
রামনবমীর দিনটি শুরু করলেন হনুমান মন্দিরে পুজো দিয়ে। এরপর ‘জয় শ্রী রাম’ স্লোগান ও ‘রঘুপতি রাঘব’ গান গেয়ে নির্বাচনী প্রচারে…
Share this:
রাজ্য সরকার তথা শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর
সোমবার সপ্তম রোজগার মেলা অনুষ্ঠিত হলো দেশ জুড়ে। দেশের অনান্য জায়গার পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন রাধা বাড়ি বিএসএফ ক্যাম্পেও এই রোজগার…
Share this:
শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম
শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলো শিলিগুড়ি পুরনিগম। হাইড্রেন দখল করে দোকান থাকায় এর আগে পুরনিগম বেশ কয়েকবার বাড়ি…
