আইডিএল ইকোসিস্টেমে ১০০ কোটি ডলারের বিমা আনছেইনফিনিটি ডিএও

এআই-নির্ভর ডিইএফআই প্ল্যাটফর্ম ইনফিনিটি ডিএও (InfinityDAO) তাদের আইডিএল টোকেনের জন্য সর্বোচ্চ ১০০ কোটি মার্কিন ডলারের বিমা সুরক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। যুক্তরাজ্যের একটি বিশেষায়িত ক্রিপ্টো বিমা সংস্থার মাধ্যমে এই বিমা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে চূড়ান্ত পলিসির শর্ত ও সীমা এখনও ঠিক হয়নি।

এই বিমার আওতায় টোকেন বা প্ল্যাটফর্মে সমস্যা, ডিজিটাল অ্যাসেট চুরি, সাইবার অপরাধ, পরিচালকদের দায়বদ্ধতা এবং ব্যবহারকারী ও অংশীদারদের সুরক্ষা থাকবে।
ইনফিনিটি ডিএও প্রোটোকলে পাঁচটি প্রধান মডিউল রয়েছে। কোয়ান্টাম এমিশন ম্যাট্রিক্স (QEM) স্টেকিং, লিকুইডিটি ও ট্রেজারি রিজার্ভের ভিত্তিতে আইডিএল টোকেন ইস্যু নিয়ন্ত্রণ করে। ফ্লাক্স লিকুইডিটি শিল্ড (FLS) বাজারের লিকুইডিটি নজরদারি ও অস্বাভাবিক পরিস্থিতিতে ব্যবস্থাপনার কাজ করে। ভেলোসিটি রিসাইকেল কোর (VRC) লেনদেনের একটি অংশ স্টেকিং লিকুইডিটি ও ট্রেজারিতে ফিরিয়ে দেয়। হাইপারগার্ড লক (HGL) টোকেন ইস্যু ও স্টেকিংয়ের নিরাপত্তা নিশ্চিত করে। আর ইনফিনিটি সাসটেইনেবিলিটি প্রোটোকল (ISP) লিকুইডিটি, অংশগ্রহণ ও রিওয়ার্ড-টু-এমিশন পরিস্থিতির পূর্বাভাস বিশ্লেষণ করে।

তবে এই বিমা আইডিএল টোকেনের দাম, বিনিয়োগের লাভ বা লিকুইডিটি নিশ্চিত করবে না। সবকিছু চূড়ান্ত বিমা পলিসির শর্তের ওপর নির্ভর করবে। ইনফিনিটি ডিএও-এর দাবি, কর্মসূচি চালু হলে আইডিএল বিশ্বের সীমিত সংখ্যক বিমা-সুরক্ষাপ্রাপ্ত টোকেনের মধ্যে সম্ভাব্য ১৪তম হতে পারে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা দরকার।

পুরো ১০০ কোটি ডলারের বিমা ব্যবস্থা কার্যকর হলে, এটি ইনফিনিটি ডিএও-এর জন্য বড় একটি পদক্ষেপ হতে পারে এবং ডিজিটাল অ্যাসেট ক্ষেত্রে ঝুঁকি কমানো, ব্যবহারকারী সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বের দিকে সংস্থাটির গুরুত্ব দেখাবে।