জেকে ম্যাক্স পেইন্ট্স নিয়ে এল তাদের নতুন প্রচারাভিযান, “ম্যাক্স করো, রিল্যাক্স করো”, যেখানে অভিনয় করছেন অক্ষয় কুমার

জেকে সিমেন্ট লিমিটেডের সমৃদ্ধ ঐতিহ্য ও উৎকর্ষতার উপর ভিত্তি করে গড়ে ওঠা জেকে ম্যাক্স পেইন্টস, তাদের নতুন ব্র্যান্ড প্রচারাভিযান “ম্যাক্স করো, রিল্যাক্স করো” চালু করেছে। এই ক্যাম্পেইনে প্রথমবারের মতো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা গেল অক্ষয় কুমারকে। এই  অংশীদারিত্বের মাধ্যমে ব্র্যান্ডটি  সমৃদ্ধির পরবর্তী ধাপে পা রাখল। তাদের প্রধান পণ্য জেকে ওয়ালম্যাক্স পুট্টির ইতিমধ্যে প্রতিষ্ঠিত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে এই প্রচারচিত্রে একটি সহজবোধ্য ও আকর্ষণীয় গল্পের মাধ্যমে ব্র্যান্ডের মূল প্রতিশ্রুতিকে তুলে ধরা হয়েছে। শক্তিশালী গ্রাহক অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে তৈরি এই ক্যাম্পেইনটি একটি সাধারণ কিন্তু প্রায়শই উপেক্ষিত সমস্যার দিকে নজর দেয়, তা হল — নিজের বাড়ি রং করার সময় বাড়ির মালিকদের যে চাপ ও বিভ্রান্তির মুখোমুখি হতে হয়, তার মোকাবিলা করা। সঠিক পণ্য নির্বাচন থেকে শুরু করে স্থায়িত্ব, ফিনিশ এবং দীর্ঘমেয়াদী পারফরম্যান্স নিশ্চিত করা—এই সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি প্রায়ই জটিল হয়ে ওঠে। “ম্যাক্স করো, রিল্যাক্স করো” ক্যাম্পেইনের মাধ্যমে জেকে ম্যাক্স পেইন্টস নিজেকে এমন একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করছে, যা নির্ভরযোগ্য ও উচ্চমানের সমাধানসূত্ৰ হয়ে উঠে এই পুরো প্রক্রিয়াকে সহজ করে তোলে, যাতে গ্রাহকরা আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সুন্দর, দীর্ঘস্থায়ী দেওয়াল পান।

হালকা-ফুলকা ও হাস্যরসাত্মক ভঙ্গিতে নির্মিত নতুন টিভিসি বিজ্ঞাপনটিতে দেখা যায় সামাজিক আড্ডার একটি দৃশ্য, যেখানে অক্ষয় কুমার গৃহকর্তার ভূমিকায় রয়েছেন এবং যেকোনো প্রশ্ন—যতই অপ্রাসঙ্গিক হোক না কেন—তিনি একই উত্তর দেন: “জেকে ম্যাক্স”। এতে তাঁর বন্ধুরা বিভ্রান্ত হয়ে পড়লেও, তাঁর স্ত্রী বিষয়টি বুঝতে পারেন। এরপর একটি ফ্ল্যাশব্যাকে অক্ষয়ের নিজের বাড়ি রং করার অভিজ্ঞতা দেখানো হয়, যেখানে পুট্টি, প্রাইমার এবং রং—প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞদের সুপারিশ ছিল জেকে ম্যাক্স। এই পুনরাবৃত্তি এতটাই প্রভাব ফেলে যে এটি তাঁর প্রতিটি প্রশ্নের বাঁধাধরা জবাবে পরিণত হয়। দশকের পর দশক ধরে অর্জিত বিশ্বাস ও প্রযুক্তিগত দক্ষতার উপর ভিত্তি করে, জেকে ম্যাক্স পেইন্টস দেওয়ালের প্রতিটি ধাপে— পৃষ্ঠতল প্রস্তুতি থেকে চূড়ান্ত রঙের প্রলেপ পর্যন্ত—সম্পূর্ণ সমাধানসূত্ৰ প্রদান করে- যা গৃহমালিকদের দেয় নিশ্চিত আত্মবিশ্বাস, পারফরম্যান্স এবং গোটা প্রক্রিয়া হয়ে ওঠে সহজ। এই প্রচারাভিযানের মাধ্যমে অক্ষয় কুমার ব্র্যান্ডের মূল তিনটি মূল্যবোধ—নির্ভরযোগ্যতা, ভরসা এবং সরলতাকে তুলে ধরেছেন। এবং এই বার্তাটি জোরালো ভাবে প্রচার করা হয়েছে যে সঠিক পেইন্ট ব্র্যান্ড নির্বাচন করলেই পুরো রং করার প্রক্রিয়ার চাপ দূর হয়ে যায়।

এই প্রচারাভিযান সম্পর্কে মন্তব্য করতে কোম্পানির হোয়াইট সিমেন্ট এবং পেইন্টস বিভাগের বিজনেস হেড গিয়ে শ্রী নীতিশ চোপড়া বলেন, “আজকের দিনে সঠিক পুট্টি ও প্রাইমার নির্বাচন থেকে শুরু করে সঠিক রং বেছে নেওয়া পর্যন্ত বাড়ি সাজিয়ে তোলার পণ্যের ক্ষেত্রে গ্রাহকদের সামনে অনেক বেশি বিকল্প থাকে। ” ম্যাক্স করো, রিল্যাক্স করো” প্রচারাভিযানের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে সহজ করতে একটি সম্পূর্ণ, এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করা – যা জেকে ওয়ালম্যাক্স পুট্টি ও জেকে হোয়াইট ম্যাক্স সিমেন্টের বিশ্বস্ত ঐতিহ্যের উপর ভিত্তি করে প্রতিটি ধাপে নির্ভরযোগ্যতা, ধারাবাহিকতা এবং পারফরম্যান্সের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে, যাতে গ্রাহকদের আর সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়তে না হয়। অক্ষয় কুমারের বিশ্বাসযোগ্যতা এবং ব্যাপক জনপ্রিয়তা এই মূল্যবোধগুলিকে নিখুঁতভাবে উপস্থাপন করে আমাদের বিশ্বাসযোগ্যতা, আস্থা এবং সরলতার বার্তা ভারতজুড়ে প্রতিটি ঘরে পৌঁছে দিতে সাহায্য করবে।”